ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রির চ্যাম্পিয়ান হয়েছেন হৃদি, প্রথম রানার আপ সিনথিয়া এবং দ্বিতীয় রানারআপ শোভা। দেশের ৮ টি বিভাগের ৪৫ হাজার প্রতিযোগী থেকে নির্বাচিত করা হয় এবারের বিজয়ীদের।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অডিটোরিয়ামে উচ্ছাসে ফেটে পরেন ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রির চ্যাম্পিয়ন ও দুই রানার আপ। বাধ ভাঙ্গা আনন্দ আয়োজক ও হল ভরা দর্শকদেরও।
নৃত্যশীল্পি অন্বেশনে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সিজন থ্রির গ্রান্ড ফিনালে। শুরু থেকেই কানায় কানায় পূর্ণ ছিলো হল রুম। 
আসন সঙ্কুলান না হওয়ায় দাঁড়িয়েই অনেকে উপভোগ করেন ম্যাঙ্গোলী চ্যানেল আই সেরা নাচিয়ের গ্রান্ড ফিনালে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতেই এমন আয়োজন।
ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আমাদের রিয়েলিটি শো’তে যে বন্ধুরা আসে এদেরকে আমরা পরিবারের নতুন বন্ধু মনে করি। তাদের জীবনে চলার পথে চ্যানেল আই এবং পার্টনার বন্ধুরা সবসময় তাদের পাশে থাকে।
চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই গত ১০টি বছর ধরে এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য বিভিন্ন ধরনের রিয়েলিটি শো করে যাচ্ছে। আজকে এই মঞ্চগুলোতে যেসব ছেলে মেয়েরা পারফম্যান্স করছে, আমরা যদি প্রথম থেকে কাজটি না করতাম তাহলে এটা খুব কঠিন হয়ে দাঁড়াতো। অন্যের বড় সংস্কৃতির উপরে মুখাপেক্ষি না হয়ে আমার নিজেরটাকে আমি লালন পালন করি সেটাকে বিশ্ব দরবারে হাজির করবো। সেটাই হবে আমাদের সবচেয়ে বড় কামনা।
প্রথমে দলীয় নৃত্য পরিবেশন গ্রান্ড ফিনালের ৭ প্রতিযোগী। পরে তিন বিচারকের সামনে এককভাবে নৃত্য পরিবেশন করেন সিজন থ্রির প্রতিযোগীরা। অবশেষে ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ের বিজয়ীদের নাম ঘোষণা।
সিজন থ্রির চ্যাম্পিয়ানকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ফান চানাচুরের সৌজন্যে মিতসুবিশি গাড়ি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে মুকুট, দ্বিতীয় রানার আপকে দেওয়া হয় ৩ লাখ টাকা ও তৃতীয় রানার আপকে ২ লাখ টাকা।
এছাড়াও সেরা নাচিয়ের সেরা ৭ জনের মধ্য থেকে রিয়াকে দেওয়া হয় সাধনা এবং সার্ক উইমেন্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বছরের স্কলারশিপ।







