জমকালো আয়োজনে বসেছে ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫’র গ্র্যান্ড ফিনালের বিশাল আসর। নৃত্যশিল্পী অন্বেষণে বাংলাদেশের একমাত্র রিয়েলিটি শোটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সেরার মুকুট লড়াই উৎসবে ঘোষণা করা হবে সেরা বিজয়ীর নাম। ভিন্ন আঙ্গিকে নতুনত্বের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা থাকছে এবারের আসরে। আর গ্র্যান্ড ফিনালের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।
ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’ অনুষ্ঠানে এবারই প্রথমবারের মতো কয়েকজন আন্তর্জাতিকমানের কোরিওগ্রাফারের সান্নিধ্যে পেয়েছিল প্রতিযোগিরা।
সেরা ৭ প্রতিযোগীকে নিয়ে প্রচারিত হয়েছে বিশেষ বিশেষ পর্ব। আর তাদের মধ্য থেকেই বাছাই করে নেয়া হবে সেরা তিনজনকে। সেরা ৭ প্রতিযোগী হলেন- অন্তর (রংপুর), সিনথিয়া (মুন্সিগঞ্জ), হৃদি (ঢাকা), লোটাস (জামালপুর), রিয়া (টাংগাইল), শোভা (রংপুর) ও মিতি (নোয়াখালি)।
নৃত্যশিল্পী অন্বেষণে রিয়েলিটি শোটির প্রধান বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী মুনমুন এবং নির্মাতা মেহের আফরোজ শাওন।








