চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরার সেরা যেসব কলেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

প্রথমবারের মতো দেশের সেরা কলেজের তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একত্রিশটি সূচকের ভিত্তিতে অনার্স-মাস্টার্স সরকারি-বেসরকারি ৬৮৫টি কলেজের ২০১৫ সালের স্কোরের ভিত্তিতে দেশের ইতিহাসে প্রথম কলেজ র‌্যাংকিং ঘোষণা করা হয়েছে। সেরাদের মধ্যে সেরা হয়েছে রাজশাহী কলেজ। শীর্ষ তালিকায় এছাড়াও আছে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ। এ কলেজগুলোকে জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজের স্বীকৃতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তালিকা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, এমন আয়োজন দেশে প্রথম। এর ফলে কলেজগুলো তাদের স্ব স্ব অবস্থান জানতে পারবে এবং এবং কীভাবে শিক্ষার সার্বিক অবস্থার আরোও উন্নতি করা যায় সে প্রচেষ্টা গ্রহণ করবে।

আগামী ২০ মে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শীর্ষ কলেজগুলোকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয়ভাবে সেরা পাঁচে থাকা কলেজগুলোর মধ্যে জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজও হয়েছে রাজশাহী কলেজ। ঢাকার ইডেন মহিলা কলেজ সেরা মহিলা কলেজ নির্বাচিত হয়েছে। আর সেরা বেসরকারি কলেজ হয়েছে ঢাকা কমার্স কলেজ। সেরা পাঁচের ঢাকা কলেজ এবং ব্রজমোহন কলেজ স্বাভাবিকভাবেই আঞ্চিলিক তালিকাতেও জায়গা পেয়েছে।

পুরো দেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে অঞ্চলভিত্তিক সেরা দশ কলেজও নির্বাচন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তালিকার বেশিরভাগ কলেজই সরকারি। তবে জেলা বা বিভাগীয় শহরগুলোর পুরনো কলেজগুলোর নাম যেমন এ তালিকায় আছে তেমনি আছে উপজলো বা প্রত্যন্ত এলাকার কয়েকটি কলেজ।

Reneta

ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের সেরা ১০ কলেজ
ইডেন মহিলা কলেজ (ঢাকা), ঢাকা কলেজ (ঢাকা), ঢাকা কমার্স কলেজ (ঢাকা), সরকারি আনন্দমোহন কলেজ (ময়মনসিংহ), সরকারি সাদত কলেজ (টাঙ্গাইল), লালমাটিয়া মহিলা কলেজ (ঢাকা), সরকারি তিতুমীর কলেজ (ঢাকা), সরকারি বাঙলা কলেজ (ঢাকা), ঢাকা সিটি কলেজ (ঢাকা) এবং কবি নজরুল সরকারি কলেজ (ঢাকা)।

চট্টগ্রাম অঞ্চলের সেরা ১০ কলেজ
চট্টগ্রাম সরকারি কলেজ (চট্টগ্রাম), সরকারি ভিক্টোরিয়া কলেজ (কুমিল্লা), ফেনী সরকারি কলেজ (ফেনি), সরকারি সিটি কলেজ (চট্টগ্রাম), সরকারি মহিলা কলেজ (চট্টগ্রাম), সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ (চট্টগ্রাম), পটিয়া সরকারি কলেজ (চট্টগ্রাম), লক্ষ্মীপুর সরকারি কলেজ (লক্ষীপুর), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ (ব্রাহ্মণবাড়িয়া) এবং ওমর গণি এম ই এস কলেজ (চট্টগ্রাম)।

রাজশাহী অঞ্চলের সেরা ১০ কলেজ
রাজশাহী কলেজ (রাজশাহী), সরকারি আজিজুল হক কলেজ (বগুড়া), সিরাজগঞ্জ সরকারি কলেজ (সিরাজগঞ্জ), ভবানীগঞ্জ কলেজ (রাজশাহী), সৈয়দ আহমদ কলেজ (বগুড়া), রাজশাহী সরকারি মহিলা কলেজ (রাজশাহী), নবাবগঞ্জ সরকারি কলেজ (চাঁপাইনবাবগঞ্জ), নওগাঁ সরকারি কলেজ (নওগাঁ), সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ (বগুড়া), নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ (রাজশাহী)।

খুলনা অঞ্চলের সেরা ১০ কলেজ
সরকারি এম এম কলেজ (যশোর), কুমিরা মহিলা ডিগ্রি কলেজ (সাতক্ষীরা), সরকারি মহিলা কলেজ (যশোর), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (চুয়াডাঙ্গা), উপশহর মহিলা ডিগ্রি কলেজ (যশোর), সাতক্ষীরা সিটি কলেজ (সাতক্ষীরা), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ (কুষ্টিয়া), সরকারি পি সি কলেজ (বাগেরহাট), সরকারি শ্যামনগর মহসীন কলেজ (সাতক্ষীরা) এবং নওয়াপাড়া কলেজ (যশোর)।

বরিশাল অঞ্চলের সেরা ৯ কলেজ
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ (বরিশাল), সরকারি মহিলা কলেজ (বরিশাল), সরকারি বরিশাল কলেজ (বরিশাল), ভোলা সরকারি কলেজ (ভোলা), বরগুনা সরকারি কলেজ (বরগুনা), সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (বরিশাল), সরকারি সোহরাওয়ার্দী কলেজ (পিরোজপুর), চরফ্যাশন সরকারি কলেজ (ভোলা) এবং সরকারি ফজলুল হক কলেজ (বরিশাল)।

সিলেট অঞ্চলের সেরা ৮ কলেজ
এম সি কলেজ (সিলেট), বৃন্দাবন সরকারি কলেজ (হবিগঞ্জ), সরকারি মহিলা কলেজ (সিলেট), মৌলভীবাজার সরকারি কলেজ (মৌলভীবাজার), মদনমোহন কলেজ (সিলেট), সুনামগঞ্জ সরকারি কলেজ (সুনামগঞ্জ), দক্ষিণ সুরমা কলেজ (সিলেট) এবং সরকারি শ্রীমঙ্গল কলেজ (মৌলভীবাজার)।

রংপুর অঞ্চলের সেরা ১০ কলেজ
কারমাইকেল কলেজ (রংপুর), দিনাজপুর সরকারি কলেজ (দিনাজপুর), আলিমুদ্দিন কলেজ (লালমনিরহাট), সরকারি বেগম রোকেয়া কলেজ (রংপুর), কুড়িগ্রাম সরকারি কলেজ (কুড়িগ্রাম), উত্তরবাংলা কলেজ (লালমনিরহাট), নীলফামারী সরকারি কলেজ (নীলফামারী), দিনাজপুর সরকারি মহিলা কলেজ (দিনাজপুর), লালমনিরহাট সরকারি কলেজ (লালমনিরহাট) এবং রংপুর সরকারি কলেজ (রংপুর)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT