অন্যান্য খেলা

সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ বের্রেত্তিনি

টেনিস খেলোয়াড় বের্রেত্তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় বের্রেত্তিনি ম্যাচের জন্য প্রস্তুত, তার হাতে র্যাকেট এবং মনোযোগ কেন্দ্রীভূত।. Channel i News – চ্যানেল আই নিউজ

র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা ফরাসি গেল মনফিলসকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন মাতেও বের্রেত্তিনি। সেমিফাইনালে বের্রেত্তিনি লড়বেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদালের বিপক্ষে।

মঙ্গলবার মেলবোর্ন পার্কে মনফিলসকে হারাতে বেশ বেগই পেতে হয়েছে বের্রেত্তিনিকে। ৬-৪, ৬-৪, ৬-৩, ৬-৩, ৬-২ সেটে ম্যাচে জয় পেলেও কোর্টে সাড়ে তিন ঘণ্টা ঘাম ঝড়াতে হয়েছে ইতালীয়ান এ তারকাকে।

ম্যাচে বের্রেত্তিনি প্রথম দুই সেটে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ান মনফিলস। পরের দুই সেটে জয় তুলে নিয়ে লড়াই জমিয়ে দেন ফরাসি এ তারকা। পাঁচ সেটের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হয় মনফিলসকে।

প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতেন র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বের থাকা বের্রেত্তিনি। মনিফলস ৬-৩, ৬-৩ এ পরের দুটি সেট জিতে কড়া জবাব দিলে ম্যাচ গড়াই ফাইনাল সেটে। শেষ সেটটি অবশ্য ৬-২ এ সহজেই জিতে নেন বের্রেত্তিনি। সেমিফাইনাল নিশ্চিত করে কোর্ট ছাড়েন ২৫ বছর বয়সী এ তারকা।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন নাদাল বের্রেত্তিনি মনফিলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…