চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে রিয়াল-অ্যাটলেটিকো, জুভেন্টাস-মোনাকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

গ্রুপ পর্ব, শেষ ষোলো-আট পেরিয়ে এখন সেরা চার। চ্যাম্পিয়ন্স লিগে এবার অপেক্ষা সেমিফাইনালেন। যাতে লড়বে বিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ আর মোনাকো। শুক্রবার হয়ে গেল সেরা চারের প্রতিপক্ষ নির্ধারণ। ফাইনালের টিকিট পেতে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো লড়বে প্রথম সেমিতে, আর দ্বিতীয় সেমিতে মোনাকোর প্রতিপক্ষ জুভেন্টাস।

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদর দপ্তরে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল চারটায় হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারের ড্র। প্রথম সেমির প্রথম লেগ হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর দ্বিতীয় সেমির প্রথম লেগ হবে মোনাকোর মাঠ ।

সেমির প্রথম লেগে ঘরের মাঠ বার্নাব্যুতে ২ মে রিয়াল লড়বে অ্যাটলেটিকোর বিপক্ষে। ফিরতি লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ১০ মে খেলতে যাবে তারা। আর মোনাকোর মাঠ স্তেদে লৌইসে প্রথম লেগে ৩ মে আতিথ্য নেবে জুভেন্টাস। তার এক সপ্তাহ পর দ্বিতীয় লেগে ৯ মে জুভেন্টাসের মাঠ তুরিনে খেলতে যাবে মোনাকো। ফাইনাল হবে ৪ জুন, কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত মঙ্গলবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের ম্যাচে পেয়েছিলেন হ্যাটট্রিক। তার ইতিহাস গড়ার রাতে বায়ার্ন মিউনিখকে কাঁদিয়ে সেমির টিকিট পায় রিয়াল মাদ্রিদ। বায়ার্নকে ৪-২ গোলে হারিয়েছিল রিয়াল। সেই জয়ে ৬-৩ গোলের অগ্রগামীতায় সেমিতে পা রাখে মাদ্রিদিস্তারা। প্রথম পর্বে বায়ার্নের মাঠে ২-১ গোলে জিতেছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের দল।

একই রাতের অন্য ম্যাচে লেস্টার সিটির মাঠে ১-১ গোলে ড্র করে সেমির টিকিট কেটেছিল আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে অ্যাটলেটিকোর জয়টি ২-১ গোলের। এতে গত চার মৌসুমে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখে ডিয়েগো সিমিওনের দল।

বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকেই লুইস এনরিকের দলের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমির টিকিট পায় জুভেন্টাস। ইতালিয়ান জায়ান্টরা ন্যু ক্যাম্পে গত বুধবার রাতে ফিরতি লেগে গোলশূন্য ড্রয়ের আগে প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল। সেটিই ফল নির্ধারক হয়ে থাকে মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির জুভেন্টাসের সেমির যাত্রায়।

Reneta

সেখানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছে মোনাকো। গত বুধবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছিল দলটি। আগে প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছিল ফরাসি ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT