তথ্যপ্রযুক্তি

সেবা এগ্রোটেক অ্যান্ড সিডস’র লজিস্টিক সল্যুশন পার্টনার হলো সহজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেবা এগ্রোটেক অ্যান্ড সিডসের লজিস্টিক সল্যুশন পার্টনার হিসেবে সহজের সঙ্গে চুক্তি স্বাক্ষর।. Channel i News – চ্যানেল আই নিউজ

সহজ লিমিটেডের সাথে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে সেবা এগ্রোটেক অ্যান্ড সিডস লিমিটেড।

এই চুক্তির আওতায় এখন থেকে দেশব্যাপী সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ওয়ান স্টপ লজিস্টিক সল্যুশন পার্টনার হিসাবে কাজ করবে সহজ ট্রাক।

এই চুক্তির ফলে সেবা এগ্রোটেক অ্যান্ড সিডস এখন থেকে সহজ ট্রাকের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে। বিশেষ করে শিপমেন্ট ফ্লোতে যেমন নিশ্চিত হবে ‘এন্ড টু এন্ড’ মানসম্মত লজিস্টিক সেবা তেমনি ডিজিটাল সেবার মাধ্যমে সাপ্লাই চেইনে দূর হবে প্রতিবন্ধকতা।

উল্লেখিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা এগ্রোটেক অ্যান্ড সিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী বোরহান আমিন এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার সঞ্জীব কুমার সাহা।

এছাড়া সহজের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সগীর আহমেদ রবিন; সিনিয়র অপারেশন ম্যানেজার ওবায়দুল হক রনি, অপারেশন ম্যানেজার আল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস টুটুল মজুমদার।

সেবা এগ্রোটেক অ্যান্ড সিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী বোরহার আমিন জানান, সহজ ট্রাকের সঙ্গে এই চুক্তি সাপ্লাই চেইনে আরো দৃঢ়তা আনবে।

বিষয়:সহজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…