চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৮, মে ২০২১
বাংলাদেশ
A A

মানসম্মত ঔষধ উৎপাদন ও বিপণনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী লিমিটেডের (বিএমটিএফ) সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আর্মি ফার্মা লিমিটেড আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে তিনি আর্মি ফার্মা লিমিটেডের উদ্বোধন করেন।

আজ শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেডের ফ্যাক্টরি নির্মাণের কাজ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে সম্পাদিত হচ্ছে।

শত বিঘা জমির উপর অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই উৎপাদন প্রতিষ্ঠানে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, সাসপেনশন, ক্রিম, ওয়েন্টমেন্ট, এন্টি-বায়োটিক, সাপোজিটরি, ইনহেলার ইত্যাদি উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, এন্টি – ক্যান্সার, হারবাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা বিদ্যমান থাকবে।

এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবল এর মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রোডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

Reneta

সেনাপ্রধান আর্মি ফার্মা’কে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন: ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসার এর মত অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত উক্ত রোগসমূহের ঔষধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও সকলের জন্য সহজপ্রাপ্য হয়, সেজন্যআর্মি ফার্মার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আর্মি ফার্মার যাত্রা’কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মি ফার্মা আগামী দিনে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এ প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে দেশের অন্যতম শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্মি ফার্মা দেশের অতিমারী মোকাবিলায় কোভিড সংক্রমণকালীন সময়ে ঔষধ প্রশাসন এর অনুমোদনক্রমে জার্মনিল ব্র্যান্ডের হেলথ এন্ড হাইজিন প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক, হ্যান্ডওয়াশ ও এন্টিসেপটিক সলিউশন (জীবাণুনাশক) ইত্যাদি উৎপাদন ও সুনামের সাথে বিপণন করে স্বাস্থ্যখাতে শক্তিশালী ভূমিকা রাখছে। আশা করা যায়, জাতীয় ঔষধ নীতির বর্তমান লক্ষ্যকে সামনে রেখে আগামী বছরের শুরু আর্মি ফার্মা তার উৎপাদিত ঔষধ সামগ্রী বাজারজাত করবে।

আর্মি ফার্মা লিমিটেড উদ্বোধন শেষে সেনাপ্রধান বিএমটিএফ এর ইলেকট্রনিক অ্যাসেম্বলি শপ, গাড়ি সংযোজন ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরি, প্রি-স্ট্রেসড পাইলিং ফ্যাক্টরি, স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি, ক্ষুদ্র যন্ত্রাংশ প্রস্তুতকারী ইউনিট ও লেদার ফ্যাক্টরি পরিদর্শন করেন। বিএমটিএফ-এর এ সকল প্রকল্প ও ফ্যাক্টরিসমূহ দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT