অপরাধ

সেনাবাহিনীর চাকরি ছেড়ে ভেজাল ওষুধের ব্যবসায়ী

নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পিবিআইয়ের সৌজন্যে

সেনাবাহিনীর চাকরি এবং ওষুধের ল্যাব ছেড়ে ভেজাল ওষুধের ব্যবসায় জড়িয়েছিল ফারুক মিয়া ও জয়নুল আবেদিন। পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রোর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কল্যাণপুর ও খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

‘ফারুক মিয়া দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরী করলেও এক পর্যায়ে স্বেচ্ছায় চাকরী ছেড়ে  অধিক মুনাফার লোভে নকল ওষুধ তৈরীর কাজে নিজেকে নিয়োজিত করে। আর জয়নুল আবেদীন দীর্ঘদিন দ্য একমি ল্যাব লিঃ এ চাকরীর সুবাদে আসল ওষুধের পাশাপাশি উক্ত নকল ওষুধ বিভিন্ন দোকানে বিক্রি করতো।’

আবুল কালাম আজাদ বলেন: নকল ট্যাবলেট উদ্ধারসহ কারখানা সনাক্ত, নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের সংঘবদ্ধ সদস্য এবং ঘটনায় জড়িত পলাতক সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:পিবিআই ভেজাল ওষুধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…