চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনানিবাসে কর্মব্যস্ত সময় পার করেছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ
A A
সেনানিবাসে সেনাপ্রধানের সঙ্গে কর্মকর্তাদের সাক্ষাৎ ও চুক্তিপত্র স্বাক্ষর।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সরকারি সফর শেষ করে দেশে ফিরে কর্মব্যস্ত সময় পার করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে ‘মুজিববর্ষ ট্রাষ্ট ব্যাংক ওপেন গলফ টুর্নামেন্ট-২০২১’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

চার দিনব্যাপি এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রফেশনাল গলফারস্ এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ গলফ্ ফেডারেশন এর অধীন মোট ৭১ জন পেশাদার ও ৭ জন এ্যামেচার গলফার অংশগ্রহণ করেন। মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে পেশাদার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গলফার মো. জাকিরুজ্জামান জাকির এবং এ্যামেচার বিভাগে শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেন গলফার মো. আব্দুল কাদের।

দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সেনাসদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর মিরপুর গ্রাজুয়েট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে আরোহণের সম্মাননা হিসেবে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর ছবি ‘মিরপুর হল অব ফেম’ এ অন্তর্ভূক্ত করা হয়।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৯৮-১৯৯৯ সালে ২৩তম আর্মি স্টাফ কোর্সে অংশগ্রহণ করেন এবং সম্মানসূচক ‘পিএসসি’ উপাধি ও ডিফেন্স স্ট্যাডিজ এর উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠান শেষে তিনি ডিএসিএসসি এর অনুষদ এবং প্রাক্তন গ্ৰাজুয়েটগণের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

ডিএসসিএসসি এর আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর অধীনে ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ হতে পিএইচডি ডিগ্রি এর সনদপত্র গ্রহণ করেন।

চলতি বছরের গত ২৮ আগস্ট তিনি পিএইচডি ডিফেন্স সম্পন্ন করেন। চলতি বছরের ৬ সেপ্টেম্বর বিইউপি একাডেমিক কাউন্সিল কর্তৃক তার পিএইচডি ডিগ্রি সুপারিশকৃত হয় এবং ৮ সেপ্টেম্বর  সিন্ডিকেট কর্তৃক তা অনুমোদিত হয়।

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রান তাড়ায় দিশেহারা বাংলাদেশ

পরবর্তী

আগ্রহ না দেখানো ছবিটিও পেল ৭টি সিনেমা হল

পরবর্তী
অভিনেত্রীর চুলে রঙিন কুঁচি ও বিস্ময়কর অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগ্রহ না দেখানো ছবিটিও পেল ৭টি সিনেমা হল

বিনোদন অঙ্গনের ব্যক্তিরা একসঙ্গে বসে ছবি, ক্যারিয়ার ও নতুন প্রকল্প নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ বছরের ক্যারিয়ারে বিজ্ঞাপনে দ্বিতীয়বার ডিপজল 

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT