চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিয়নকে ‘মিনি ঢাকা’ মনে হয়েছে তামিমের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রচুর দর্শক সমর্থন পেয়েছে বাংলাদেশ। প্রবাসী দর্শকরা উৎসাহ দিয়েছেন তামিম ইকবালের দলকে। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক টাইগার অধিনায়কের কাছে মিনি ঢাকা মনে হয়েছে।

ম্যাচ শেষে তামিম বললেন, ‘আমার কাছে মিনি ঢাকা মনে হয়েছে এই ম্যাচের ভেন্যু। আমি সবসময়ই বলি দর্শক হল আমাদের দ্বাদশ খেলোয়াড়।’

বিভিন্ন শহর থেকে খেলা দেখতে জোহানেসবার্গ আসা প্রবাসী দর্শকদের নিরাশ করেনি বাংলাদেশ। ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের। পুরো ম্যাচেই টাইগারদের আধিপত্য বেশ উপভোগ করেছেন দর্শকরা। সেঞ্চুরিয়ন হয়ে ওঠে যেন এক টুকরো মিরপুর!

দীর্ঘ প্রতীক্ষার পর সাউথ আফ্রিকার মাটিতে প্রথম জয়টি এসেছিল সিরিজের প্রথম ম্যাচে। নতুন ইতিহাস রচনার পর বাংলাদেশের আরও বড় অর্জনের সাক্ষী হল সুপার স্পোর্টস পার্ক। তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১এ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।

শেষ ম্যাচে ১৫৫ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র ২৬.৩ ওভারে, একটি উইকেট হারিয়ে। তামিম ইকবাল ৮২ বলে ১৪ চারে ৮৭ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ১০ উইকেটে জয়ের ইতিহাসই লিখতে চলেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়ে বিচ্ছিন্ন হয় জুটি। দলীয় ১২৭ রানে ফিরে যান লিটন। কেশভ মহারাজের বলে বাভুমার হাতে ক্যাচ দেন। ৫৭ বলে ৮টি চারে করেন ৪৮ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালবাংলাদেশ-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

জুলাই ৪, ২০২৬

‘জুলাই জাতীয় সম্মেলন’ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT