ক্রিকেট

সেঞ্চুরিতে হোম অব ক্রিকেট রাঙালেন জয়

বাংলাদেশ ক্রিকেটার জয় সেঞ্চুরি উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে জয় সেঞ্চুরি করে উদযাপন করছেন বাংলাদেশি ক্রিকেটার, পাশে অন্য খেলোয়াড়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজে তিনঅঙ্ক ছুঁতে পারছিলেন না কোনো ব্যাটসম্যান। শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ধরা দিল সেঞ্চুরি। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডানহাতি ব্যাটসম্যানের ১২৩ রানের ইনিংসে হেসেছে শের-ই-বাংলা স্টেডিয়াম।

মিরপুরে জয়ের সেঞ্চুরির পরও বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ খুব বেশি বড় হয়নি। ৪৮.৪ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

জয় ১৩৫ বল খেলে ৯টি চার ও ৩ ছয়ে সাজান দুর্দান্ত ইনিংসটি। মিরপুরে আগের ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত (৩-০) করেছে সাইফ হাসানের দল।

আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডিলনে, রুহান প্রিটোরিয়াস আর হ্যারি টেক্টর। বাকি একটি উইকেট পিটার চেজের।

বিষয়:আয়ারল্যান্ড উলভস জয় বাংলাদেশ ইমার্জিং দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…