চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে সেরাদের সেরা রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেঞ্চুরি করা যেন ডালভাত রোহিত শর্মার কাছে! কিন্তু বিশ্বকাপে যেটি করে দেখালেন সেটি এক কথায় অতিমানবীয়। এক বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার।

শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোহিত। যেখানে সেরাদের সেরা তিনি।

এক আসরে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছিল কুমার সাঙ্গাকারার দখলে। গত বিশ্বকাপে লঙ্কান কিংবদন্তি আবার টানা চার ম্যাচে শতক ছুঁয়ে অনন্য রেকর্ড গড়েছিলেন। আগের ম্যাচে সেঞ্চুরি করে সাঙ্গার চার শতকের রেকর্ডে ভাগ বসান রোহিত। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে তাকে ছাড়িয়ে গেলেন।

এদিন ৯৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ১০৩ রান করে থেমেছেন রোহিত। ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। আসরের শুরুর দিকে সাউথ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে বাকি দুটি শতক তুলেছেন।

সবমিলিয়ে বিশ্বকাপে ছয়টি সেঞ্চুরি হল রোহিতের। ২০১৫ বিশ্বকাপে একটি সেঞ্চুরি করেছিলেন ‘হিটম্যান’ ওপেনার। এরমধ্যে দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি করা স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে স্পর্শ করলেন।

অন্যদিকে চলতি বিশ্বকাপে সাকিবকে টপকে সর্বোচ্চ রান সংগ্রহকারীর আসনও উদ্ধার করেছেন রোহিত। এখন পর্যন্ত তার রানসংখ্যা ৮ ম্যাচে ৬৪৭। সেখানে ৬০৬ রান নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব আল হাসান।

Reneta

তবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রান করার রেকর্ড শচীনের দখলে। সেমিফাইনালেই সেই রেকর্ড ভেঙে ফেলার দারুণ সুযোগ পাচ্ছেন রোহিত। মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০ রানের মাইলফলক ছোঁয়া রোহিত আছেন শচীন থেকে মাত্র ২৬ রান দূরে। সাকিব চলতি বিশ্বকাপে ছয়শর ঘর ছুঁয়েছেন, শচীন ২০০৩ বিশ্বকাপে এবং ম্যাথু হেইডেন ২০০৭ বিশ্বকাপে এই চূড়ায় ওঠেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারতরোহিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডকে এড়াতে নিজেদের কাজটা করে রাখল ভারত

পরবর্তী

ম্যাকগ্রাকে ছুঁয়ে, ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় স্টার্ক

পরবর্তী

ম্যাকগ্রাকে ছুঁয়ে, ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় স্টার্ক

এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT