চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে এড়াতে নিজেদের কাজটা করে রাখল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে আপাতত টেবিলের শীর্ষে ভারত। এই জয়ে সেমিতে ইংল্যান্ডকে এড়ানোর চেষ্টায় নিজেদের কাজটা করে রাখল কোহলির দল। তবে আরও কয়েকঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত প্রতিপক্ষ কে সেটা জানার জন্য।

চার দলের সেমি নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে কে কার প্রতিপক্ষ সেটা ঠিক হয়নি। তিনে ইংল্যান্ড ও চারে নিউজিল্যান্ডের জায়গা পাকা। লড়াই শীর্ষ আসন নিয়ে। সেখানে আপাতত এক নম্বরে ভারত। দিনের আরেক ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া।

সেখানে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তবে ফিঞ্চের দলই থাকবে শীর্ষে। সেক্ষেত্রে ফরম্যাট অনুযায়ী টেবিলের এক ও চার নম্বর দল লড়বে সেমিতে। তাতে অজিরা পাবে কিউইদের। কিন্তু অস্ট্রেলিয়া প্রোটিয়া ম্যাচে হেরে গেলে থাকবে দুইয়ে, তখন তিনে থাকা ইংল্যান্ডের বিপক্ষে নামতে হবে সেমিতে। আর ভারত সেরা চারে পাবে নিউজিল্যান্ডকে। নিজেদের জয়ে আপাতত সেই পথটা করে রাখল কোহলির দল। বাকি হিসাব ঠিক হবে অজি-প্রোটিয়া ম্যাচের ফলের পর।

হাতে আরও একটা ম্যাচ আছে নিশ্চিতভাবেই। সেমির ম্যাচ। কিন্তু রোহিত শর্মা সে পর্যন্ত অপেক্ষায় গেলেন না। রেকর্ড করতে শ্রীলঙ্কাকেই বেছে নিলেন ভারত ওপেনার। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়লেন। তার সঙ্গে যোগ হল লোকেশ রাহুলের সেঞ্চুরি। জোড়া শতকে সহজ জয় তুলেছে ভারত।

হেডিংলিতে প্রথমে ব্যাট করে ২৬৪ রান তুলেছে শ্রীলঙ্কা। দুই ভারতীয় ওপেনারের দাপটে শেষ পর্যন্ত তা হালে পানি পায়নি। রেকর্ডের পর রেকর্ড গড়লেন রোহিত, বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেলেন রাহুল। তাতে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ৩৯ বল হাতে রেখেই ২৬৫ রান তুলে ফেলেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওপেনিং জুটিতেই ১৮৯ রান তুলেছেন রোহিত-রাহুল। ৯২ বলে সেঞ্চুরি তুলে রোহিত থেমেছেন ১০৩ করে। ১৪ চার ও ২ ছক্কার ইনিংস। তাতেই যা হওয়ার হয়ে গেছে। ভেঙে ফেলেছেন এক আসরে কুমার সাঙ্গাকারার সর্বোচ্চ চার সেঞ্চুরির রেকর্ড। ভারতীয় ওপেনারের এই বিশ্বকাপে সেঞ্চুরি সংখ্যা এখন পাঁচ।

Reneta

শুধু কী তাই! এই নিয়ে টানা তিন ম্যাচে সেঞ্চুরি পেলেন রোহিত। এর আগে ওয়ানডে এই কীর্তি আছে কেবল নয় ব্যাটসম্যানের। সেমিতে সেঞ্চুরি পেলে ২০১৫ বিশ্বকাপে সাঙ্গাকারার টানা চার ম্যাচে সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসাবেন।

রোহিতকে হাতছানি দিচ্ছে স্বদেশী শচীন টেন্ডুলকারের রেকর্ডও। ২০০৩ আসরে শচীনের ৬৭৩ রান এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। ৬৫৯ রান নিয়ে দুইয়ে অজিদের সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। কাসুন রঞ্জিতার বলে আউট হওয়ার সময় রোহিতের পাশে রান মোট ৬৪৭, যা এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে এক আসরে সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় তিনি এখন তিনে। এই আসরেই ৬০৬ রান করা সাকিব আল হাসান এক বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় নেমে গেছেন চারে।

রোহিতকে যোগ্য সঙ্গ দিয়ে বিশ্বকাপে প্রথম ও ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন রাহুল। ম্যাচ শেষ করার একদম অন্তিম মূহুর্তে এসে লাসিথ মালিঙ্গার স্লো বাউন্সারে থেমেছেন ১১৮ বলে ১১ চারের সঙ্গে এক ছয়ে ১১১ করে। আর কোহলি অপরাজিত ৩৪ রানে ম্যাচ শেষ করে এসেছেন।

রোহিত-রাহুলের দাপটে চাপা পড়ে গেছে লাসিথ মালিঙ্গার অন্তিম বিশ্বকাপ মুহূর্তটাও। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে ৭২ রানে মাত্র ১ উইকেট নিয়েছেন লঙ্কান এ পেসার।

আগে প্রথমে ব্যাট করে অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলঙ্কা। ৩ উইকেট নিয়ে এ ম্যাচেই উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন জাসপ্রীত বুমরাহ। রোহিতের রেকর্ডে অবশ্য সবকিছু শেষ পর্যন্ত আড়ালেই পড়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯রোহিত শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT