চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকগ্রাকে ছুঁয়ে, ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় স্টার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছেন, তাতে গ্লেন ম্যাকগ্রার বিশ্বরেকর্ড হুমকির মুখেই ছিল! স্বদেশী পেসারের সেই রেকর্ডটি স্পর্শ করে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এখন মিচেল স্টার্ক। শনিবার লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে ম্যাকগ্রার এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

২০০৭ বিশ্বকাপে ৮ ম্যাচে ২৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড দখলে রেখেছিলেন ম্যাকগ্রা। এখনও হাতছাড়া হয়নি সেটি। তবে শনিবার সঙ্গী হিসেবে স্টার্ককে পেলেন অস্ট্রেলিয়ার হয়ে দুবার বিশ্বকাপজয়ী পেসার।

ম্যানচেস্টারে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন স্টার্ক। ম্যাচের শুরুতে ছন্দহীন থাকলেও ডেড ওভারে ছন্দ খুঁজে পান।

এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮৩.২ ওভার বোলিং করে আসরে ২৬ উইকেট নিয়েছেন স্টার্ক। ওভারপ্রতি ৫.১৮ রান দিয়েছেন। ১৬.৬১ স্ট্রাইকরেট দারুণ সাফল্যের কথাই বলছে।

ম্যাকগ্রা ১১ ম্যাচে ২৬ উইকেট নিয়েছিলেন। সেবার দলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্টার্ক দুই ম্যাচ কম খেলেই তাকে ধরে ফেললেন। হাতে অন্তত সেমির ম্যাচটা আছে, ফাইনালে গেলে দুম্যাচ। ম্যাকগ্রাকে পেছনে ফেলার ভালো সুযোগই পাচ্ছেন তিনি।

২০১৫ বিশ্বকাপে আসর সর্বোচ্চ (ট্রেন্ট বোল্টের সঙ্গে যৌথভাবে) ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন স্টার্ক। চলতি বিশ্বকাপে তার পেস তোপে অজিরা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নই দেখছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবিশ্বকাপ-২০১৯ম্যাকগ্রাস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেঞ্চুরিতে সেরাদের সেরা রোহিত

পরবর্তী

এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি

পরবর্তী

এক নজরে সেমির প্রতিপক্ষ, সময়-সূচি

দশ দলের ক্লাসে অষ্টম বাংলাদেশ

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT