চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে মেসি-রোনালদোকে হারালেন এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গোলসংখ্যায় লিওলেন মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোকে টক্কর দেবেন কাইলিয়ান এমবাপে? এখনো পর্যন্ত যা ইঙ্গিত পরিসংখ্যান ফরাসি তারকার পক্ষেই।

মাত্র ২১ বছর বয়সে ক্লাব পর্যায়ে ১০০ গোল করে ফেলেছেন এমবাপে। এই বয়সে মেসি বা রোনালদো কেউই গোলের শতকের গণ্ডি পেরোতে পারেননি।

মেসি ১০০ গোলে পৌঁছেছিলেন ২২ বছর ছ’মাস বয়সে। সিআর সেভেন সেই কৃতিত্বে পৌঁছান ২২ বছর ১১ মাস বয়সে। এমবাপে আগে মোনাকোর হয়ে করেছিলেন ২৭ গোল। এখন পিএসজির হয়ে ৭৩ গোল হয়ে গেছে।

গোলের সেঞ্চুরিতে টপকে গেলেও সাবেক সতীর্থ মেসি বন্দনায় মেতে আছেন রোনালদিনহো। বন্দনা করলেও মেসিকে এখনই সর্বকালের সেরা বলতে নারাজ বার্সেলোনার সাবেক সুপারস্টার।

ব্রাজিলিয়ান কিংবদন্তি একটা সময় বার্সেলোনায় তার সঙ্গে খেলেছেন প্রায় চার বছর। সেই সতীর্থকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো বলেন, ‘নিজের সময়ে মেসি অবশ্যই সেরা। এটুকু বলা যেতে পারে, ডিয়েগো ম্যারাডোনা, পেলে ও ব্রাজিলিয়ান রোনালদোর সঙ্গে এক পংক্তিতে বসার জন্য মেসি লড়াই চালিয়ে যাচ্ছে। তার সম্পর্কে কোনো কিছুই যথেষ্ট নয়।’

ষষ্ঠ ব্যালন ডি’অর পাওয়া নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি রোনি। তার কথায়, ‘মেসি কোথায় শেষ করবে, তা মেসিই জানে না। আরও ব্যালন ডি’অর পাবে। এখনো ফুটবলের প্রতি তার নিষ্ঠা অটুট।’

Reneta

সর্বকালের সেরা মেসি। এই প্রসঙ্গে তার মন্তব্য, ‘খুব কঠিন এই মন্তব্য করা। চূলচেরা বিশ্লেষণ করতে হবে। তবে সেই আলোচনার সময় আসেনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেমেসিরোনালদিনহোরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT