চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে বাংলাদেশকে জেতালেন নিগার

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:৫৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশ নারী ইমার্জিং দলকে সহজ জয় উপহার দিলেন নিগার সুলতানা জ্যোতি। সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে টাইগ্রেস অধিনায়কের ১০০ রানের ইনিংসে সাউথ আফ্রিকার মেয়েরা উড়ে গেছে ৭ উইকেটে।

প্রোটিয়া মেয়েদের দেয়া ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ ইমার্জিং দল টপকায় ৪৫.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে থাকল স্বাগতিকরা।

তিন অঙ্ক ছুঁয়ে অপরাজিত থাকা নিগারের ১৩৫ বলের ইনিংসে চারের মার ছিল ১১টি। রুমানা আহমেদ অপরাজিত থাকেন ৪৬ রানে। তার ৬৯ বলের ইনিংসে চারের মার চারটি।

নিগার ও রুমানা চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১১৬ রানে। এই জুটিই সহজ জয়ের পথ দেখায়।

টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি করে যান ২১ রান। এ বাঁহাতির ২৫ বলের ইনিংসে চারের মার চারটি। ফারজানা হক পিংকি করেন ১৫ রান। ৭ রান করে আউট হন আরেক ওপেনার শামীমা সুলতানা।

৮১ রানে ৩ উইকেট হারানোর পর নিগার ও রুমানার অসাধারণ ব্যাটিংয়ে হেসেখেলে ৭ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল।

Reneta

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান তোলে প্রোটিয়া মেয়েরা।

এন্ড্রি স্টেইন যখন ছুটছিলেন সেঞ্চুরির পথে, সাউথ আফ্রিকার ইমার্জিং মেয়েরা হাঁটছিল লড়াকু পুঁজির দিকে। নিজের দশম ওভারে বোলিংয়ে এসে ৮০ রান করা এন্ড্রিকে এলবিডব্লিউ করে অতিথিদের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটান সালমা খাতুন।

আগের ম্যাচের মতো সাউথ আফ্রিকা এদিনও শুরুটা পেয়েছিল দারুণ। স্টেইন ও রবি শার্লি ওপেনিং জুটিতে যোগ করেন ৫৭ রান। রিতু মনির বলে উইকেটরক্ষক শামীমা সুলতানার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন শার্লি।

পরে দ্রুত আরও দুই উইকেট হারায় সাউথ আফ্রিকা। ৬৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা।

স্টেইন ও আনেক বোষ চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন। স্টেইন আউট হওয়ার পরের ওভারেই আনেক সাজঘরে ফেরায় প্রত্যাশিত পুঁজি পায়নি প্রোটিয়ারা।

সফরকারী ওপেনার স্টেইন ৩৯তম ওভার পর্যন্ত ব্যাটিং করে ১১৮ বলে সাতটি চারে খেলেন ৮০ রানের ইনিংস। আনেকে বোষ করেন ৪২ রান। ৫৮ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।

রিতু মনি ও নাহিদা আক্তার নেন তিনটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন সালমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগারবাংলাদেশ নারী ইমার্জিং দলরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT