চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেক্স এর পর কান্না পায় কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যথা কমাতে, ভালো ঘুমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সেক্স এর জুড়ি নেই। এমনকি মন ভালো করতেও দারুণ কার্যকরী সেক্স। কিন্তু কখনো কি এমন হয়, যে সেক্স এর পরে খুব মন খারাপ হয়ে যায়? রীতিমতো কান্না পাওয়ার মতো মন খারাপ!

শুনতে অদ্ভুত শোনালেও সত্যি যে, কিছু মানুষের সেক্স এর পরে মন খারাপ হয়ে যায়। এই ধরণের মন খারাপের একটা নাম আছে। সেটা হলো পোস্ট-কয়েটাল ডিসফোরিয়া (পিসিডি)।

নিউ ইয়র্কের সেক্স থেরাপিস্ট ইয়ান কারনার এই সমস্যার ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, ‘এটা হলো সেক্স কিংবা অর্গাজমের পরবর্তী মন খারাপ, রাগ এবং মানসিক চাপ।’ দুজনে ভালো সময় কাটানোর পরে, দারুণ উপভোগ্য সেক্স এর পরে, এমনকি মাস্টারবেশনের পরেও এই ধরণের মানসিক সমস্যা তৈরি হতে পারে।

সেক্স এর পরে এই মন খারাপের সমস্যা খুব যে দুর্লভ তা কিন্তু নয়। সেক্সুয়াল মেডিসিনে প্রকাশিত ২০১৫ সালে কলেজ ছাত্রীদের ওপর করা একটি জরিপে দেখা গেছে ৪৬% কখনো না কখনো সেক্স এর পরে মন খারাপের সমস্যায় ভুগেছেন। চার সপ্তাহ ধরে চালানো এই জরিপে ৫% জানিয়েছেন প্রায় প্রতিবার সেক্স এর পরেই তাদের মন খারাপ হয়ে গেছে এবং ভীষণ একাকীত্বে ভুগেছেন।

গবেষক জানিয়েছেন, জরিপটি নারীদের উপর চালানো হয়েছে। তবে এই সমস্যা পুরুষের ক্ষেত্রেও হয়। তবে, তার মতে: সেক্স এর পরে মন খারাপের সঙ্গে প্রেমের গভীরতার কোন সম্পর্ক নেই।

কারনারের মতে, পিসিডি নিয়ে আরও গবেষণা প্রয়োজন। মন খারাপের সঙ্গে হরমোনের সম্পর্ক আছে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে সেক্স এবং অর্গাজমের সময় প্রচুর অক্সিটোসিন নিঃসরণ হয় যা মনের উপর প্রভাব বিস্তার করে। বিশেষ করে সম্পর্কটা যদি দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্স এর পরে সাধারণত মানসিক চাপ বেড়ে যায়। ফলে মন খারাপ, একাকীত্ব কিংবা কান্না পেতে পারে।

Reneta

ঝগড়া কিংবা বিশ্বাস ভাঙ্গার পরে সম্পর্ক ঠিক করার জন্যও অনেক সময় যৌনতাকে বেছে নেয়া হয়। এক্ষেত্রেও সেক্স এর পরে কিছুই ঠিক হয়নি ভেবে মন খারাপ হতে পারে।

আগে ঘটে যাওয়া কোন খারাপ ঘটনার প্রভাবও সেক্স এর পরে পড়তে পারে। এমনকি শারীরিক মিলনের পরে সঙ্গী কী ভাবছেন, সেটা ভেবেও কারো প্রচণ্ড মন খারাপ হতে পারে।

গবেষক জানিয়েছেন, যদি সেক্স এর পরে মন খারাপ কিংবা কান্না পায় এবং আপনি কারণটা না জানেন, তাহলে অবশ্যই থেরাপিস্ট এর শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে থেরাপিস্ট মনের ভেতর থেকে সমস্যাগুলো দূর করতে সহায়তা করতে পারবেন। এছাড়া, মাস্টারবেশনের মাধ্যমে অর্গাজম করেও কান্না পাচ্ছে, হাসি পাচ্ছে নাকি অন্য কোনো অনুভূতি হচ্ছে তা বোঝার পরামর্শ দিয়েছেন গবেষক। হেলথ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান্নাসেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন হবে সাইফ-অনিক-মিশুদের বিপিএল?

পরবর্তী

বাদ পড়লেন জেসিয়া, সেরা-৫ এ ভারতীয় সুন্দরী

পরবর্তী

বাদ পড়লেন জেসিয়া, সেরা-৫ এ ভারতীয় সুন্দরী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম অধিনায়ক, একাদশেই নেই নবী

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT