বিনোদন

‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা লিন কোহেন মারা গেছেন

লিন কোহেনের ছবি, তিনি হাসছেন এবং সাদা চুলের সাথে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা লিন কোহেনের ছবি, তিনি হাসছেন এবং সাদা চুলের সাথে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমেরিকার জনপ্রিয় অভিনেত্রী লিন কোহেন মারা গেছেন। তিনি ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ টিভি সিরিজ এবং এটির দুটি ফিল্ম ভার্সনে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও তিনি বিখ্যাত ব্রডওয়ে থিয়েটার কাজ করতেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে ৮৬ বছর বয়সে তিনি মারা যান।

শনিবার লিন কোহেনের ম্যানেজার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ ছাড়াও একাধিক জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন লিন কোহেন। তার মাঝে ‘ড্যামেজেস’ এবং ‘ল অ্যান্ড অর্ডার’ অন্যতম। ‘দ্য মার্ভেলাস মিসেস’,’ ‘গড ফ্রেন্ডেড মি’, ‘শিকাগো মেড’ এবং ‘মাস্টার অব নান’ টিভি সিরিজে তিনি অতিথি চরিত্রে কাজ করেছেন। অস্কারে মনোনয়ন পাওয়া স্টিভেন স্পিলবার্গের ছবি ‘মিউনিখ’ এ অভিনয় করেছেন এই তারকা। এছাড়াও কাজ করেছেন ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’সহ বেশ কিছু সিনেমায়।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…