নির্বাচনী সমাবেশ থেকে মুসলিম নারীকে বের করে দেওয়া ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর)।
সিএআইআর জানায়, সমাবেশ থেকে রোজা হামিদকে বের করে দেওয়াকে আমেরিকান মুসলিমদের জন্য একটা ‘শীতল বার্তা’।
শুক্রবার হিজাব পরা এবং বিশেষ বার্তা যুক্ত টি-শার্ট পরায় সমাবেশ থেকে রোজাকে বের করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
সিএআইআর পক্ষ থেকে বলা হয়, রোজা হামিদের কাছে ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। এছাড়া তাকে বিবৃতি দিয়ে জানাতে হবে যে, আমেরিকান মুসলমান নাগরিকরা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে আমরা স্বাগত জানাই।






