চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ভুয়া চিকিৎসকের নামটিও ভুয়া

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:১৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
আদালত
A A
বয়সী পুরুষ ব্যক্তি গ্লাস পরা, পিঙ্ক শার্ট পরিহিত, ভাবুক মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

এ যেন ‘চোরের ওপরে বাটপারি’। এক প্রসূতির পেটে গজ রেখে অস্ত্রোপচারের ঘটনার পর জানা গিয়েছিল তিনি ভুয়া চিকিৎসক। এরপর আদালতে এসে সেই ভুয়া চিকিৎসক নিজেই জানালেন, তার নামটাও ভুয়া।

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এসে সেই ভুয়া চিকিৎসক রাজন দাস (প্রকৃত নাম অজুর্ন চক্রবর্তী) আত্মসমর্পণ করেন।

পরে আদালত তাকে বাউফল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহবাগ থানায় সোপর্দ করার আদেশ দেন। পাশাপাশি ক্ষতিপূরণসহ পরবর্তী আদেশের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন সামসাদ। পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে ছিলেন, আইনজীবী শামসুদ্দিন বাবু।

মাকসুদা বেগমের পক্ষে ছিলেন, ইমরান এ সিদ্দিক। ক্লিনিকের পরিচালক ও নার্সের পক্ষে ছিলেন আইনজীবী মো. নজরুল ইসলাম। চিকিৎসকের সহকারী তোফায়েল সিকদারের (মিশু সিকদার) পক্ষে ছিলেন আইনজীবী মো. আইলাদ হোসেন। আর ভূয়া চিকিৎসক রাজন দাসের পক্ষে দাঁড়িয়েছিলেন নুরুল ইসলাম সুজন ও গোলাম নবী।

গত ২২ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হলো গজ!’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা হাইকোর্টের নজরে আনলে গত ২৩ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এবিষয়ে বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।

Reneta

ওই ঘটনায় কেনো তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হবে না রুলে তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে মাকসুদার পেট থেকে গজ বের করে আনার ঘটনার ব্যাখ্যা জানাতে পটুয়াখালীর সিভিল সার্জন, বরিশাল মেডিকেলের গাইনি বিভাগের প্রধান ও বাউফলের নিরাময় ক্লিনিকের স্বত্বাধিকারীকে তলবের আদেশ দেন আদালত।

গত ৬ নভেম্বর ওই চিকিৎসকের লাইসেন্স ভূয়া প্রমাণিত হওয়ায় আদালত ১৫ নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে হাইকোর্টে হাজির করতে বাউফল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

বাউফল থানার ওসি আদালতকে জানায়, চেষ্টা করেও তারা ভূয়া চিকিৎসক রাজন দাসকে গ্রেপ্তার করতে পারেনি। এরপর আদালত রাজন দাসকে গ্রেপ্তারে ওসিকে প্রয়োজনে র‌্যাবের সহযোগিতা নেওয়ার কথা বলে ১০ ডিসেম্বরের মধ্যে তাকে হাজির করতে বলা হয়।

কিন্তু ১০ ডিসেম্বর রাজনের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোমবার রাজনকে হাজির করতে বলেন। তবে সোমবার ভূয়া চিকিৎসক রাজন দাস (আসল নাম অর্জুন চক্রবর্তী) নিজেই আদালতে আত্মমর্পণের পর আদালত আদেশ দেন।

মাকসুদার ঘটনা সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর বরিশালে মাকসুদা বেগম (২৫) নামের এক নারীর পেট থেকে গজ বের করা হয়। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

চিকিৎসকেরা বলেন, দীর্ঘদিন পেটের ভেতর গজ থাকায় খাদ্যনালিতে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। মাকসুদা পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের মো. রাসেল সরদারের স্ত্রী। গত মার্চে অস্ত্রোপচার করে মাকসুদা একটি কন্যাসন্তানের জন্ম দেন। তখন তার পেটে গজ রেখে সেলাই করে দেন চিকিৎসক।

এ বিষয়ে মাকসুদার মা রোকেয়া বেগম বলেন, গত মার্চে সন্তান প্রসবের জন্য মাকসুদাকে বাউফলের নিরাময় ক্লিনিকে নেওয়া হয়। অস্ত্রোপচার করে মাকসুদার একটি মেয়ে হয়। কয়েক দিন ক্লিনিকে থাকার পর তারা বাড়ি ফেরেন। এক মাস পর মাকসুদা পেটে তীব্র ব্যথা অনুভব করায় আবারও ওই ক্লিনিকে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। দুই মাস পর খিঁচুনি দিয়ে জ্বর ওঠে। তখন খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে যায়।

গত জুনে বরিশাল মেডিকেলের বহির্বিভাগে দেখানো হয়। তখন আলট্রাসনোগ্রাফিতেও কিছু ধরা পড়েনি। এরপর পটুয়াখালীতে এক চিকিৎসককে দেখানোর পর তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ১২ জুলাই হাসপাতালে মাকসুদার অস্ত্রোপচার হয়। তখন তার পেটের ভেতর থেকে গজ বের করা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক নজিবুল বলেন, বাউফলের একটি ক্লিনিকে আগে মাকসুদা বেগমের অস্ত্রোপচার করা হয়। তখন পেটের ভেতর মফ (গজ) রেখে সেলাই দেওয়া হয়। এরপর অস্ত্রোপচার করে মাকসুদার পেট থেকে মোড়ানো অবস্থায় রক্তাক্ত গজ বের করা হয়। দীর্ঘদিন পেটের ভেতর গজ থাকায় পচে খাদ্যনালিতে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশশাহবাগ থানাসন্তান প্রসবহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাক ও সিরিয়ায় পরাজিত হয়ে আইএসের বর্তমান ঘাঁটি এশিয়ায়?

পরবর্তী

ডাক বিভাগের নতুন সেবা ‘ডাক টাকা’

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে অতিথি ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগের নতুন সেবা ‘ডাক টাকা’

চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ জার্মানির

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT