চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বাড়ির সামনে মওদুদকে খালেদার সান্তনা

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:০৩ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
অন্যান্য
A A
সেই বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে মওদুদকে স্বান্তনা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক উপ-রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা বাড়ি রাজউকের উচ্ছেদ করার পর বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তাকে সান্তনা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেছেন, ‘একজন সিনিয়র রাজনীতিবীদ, ভাষাসৈনিক মওদুদ আহমদের সঙ্গে সরকার যে আচরণ করেছে এটা জঙ্গি আচরণ।’

বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অ্যাব আয়োজিত ইফতার শেষ করে সরাসরি গুলশানের ২ নম্বরের মওদুদ আহমদকে যে বাড়ি থেকে উচ্ছেদ করে তার সামনে আসেন খালেদা জিয়া। ব্যারিস্টার মওদুদ আহমদও তখন সেখানে আসেন। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খালেদা জিয়া রাজনৈতিক সহকর্মীকে সান্ত্বনা দেন।

Banglabid

তিনি বলেন, ‘ধৈর্য ধরতে হবে। সরকার যা করেছে এটা জঙ্গি আচরণ। সরকার যা করেছে এটা বেআইনি।’

এসময় মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি এই অন্যায়ের বিচারের ভার দেশের জনগণের উপর ছেড়ে দিলাম। আইন অনুযায়ী আমাকে বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেয়া উচিত ছিলো। কিন্তু বিনা নোটিশে আজকে আমাকে দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হলো। যা সম্পূর্ণ বেআইনি।’

গুলশান-২ এ এক একর ১৩ কাঠার ওপর করা যে বাড়িতে মওদুদ থাকতেন, সেটি তিনি অবৈধভাবে দখল করেছেন বলে উচ্চ আদালত রায় দিয়েছে। ৪ জুন এই রায় প্রকাশের তিন দিনের মাথায় রাজউক বাড়িটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং মওদুদ ওই বাড়ির পাশেই নিজের মালিকানাধীন আরেকটি ফ্ল্যাটে উঠেছেন।

Reneta

এর আগে খালেদা জিয়া রাজধানীতে এক ইফতার পার্টিতে দেয়া বক্তব্যে বলেন, মওদুদ আহমদ ৩০ বছর বাড়িতে আছেন, আজকে তাকে রাস্তায় বের করেছে। আমিও যে বাড়ি ৪০ বছর বসবাস করেছি, সে বাড়ি থেকে আমাকেও এক কাপড়ে বের করেছে। তারা যে বাড়ি ঘর দখল করছে তা জনগণ দেখেছে। এদেরকেও জনগণ এক কাপড়ে বিদায় করে দেবে। এরাও ভালোভাবে থাকতে পারবে না।’

খালেদা জিয়ার সঙ্গে এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, রুহুল কবির রিজভী,শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারাও সরকারের এই আচারণের নিন্দা জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুশ প্রশাসনের সাবেক সহকারী অ্যার্টনি হচ্ছেন এফবিআই প্রধান

পরবর্তী

রাজধানীর আফতাবনগরে আবু সুফিয়ানের সমৃদ্ধ ছাদকৃষি

পরবর্তী

রাজধানীর আফতাবনগরে আবু সুফিয়ানের সমৃদ্ধ ছাদকৃষি

সেহরি ও ইফতারের সময়সূচি

সেহরি ও ইফতারের সময়সূচি

সর্বশেষ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT