গাইবান্ধা

সেইসব শূন্য বালুচরে এখন ফসলের সমারোহ

বদলে গেছে গাইবান্ধার মঙ্গা কবলিত এলাকার চিত্র

সেইসব শূন্য বালুচরে এখন ফসলের সমারোহ

বদলে গেছে গাইবান্ধার মঙ্গা কবলিত এলাকার চিত্র। এখন আর দেখা মেলে না অর্ধাহারে আনাহারে থাকা মানুষদের। যেসব বালুচর এক সময় শূন্য পড়ে থাকতো তাতে এখন নানা ফসলের সমারোহ।

আশ্বিন, কার্তিক বা চৈত্র মাস এলেই দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মঙ্গা দেখা দিতো। আর মঙ্গার প্রভাব সবচেয়ে বেশী পড়তো গাইবান্ধা জেলায়।

জীবন-জীবিকার তাগিদে বাস ও ট্রেনের ছাদে চড়ে দেশের বিভিন্ন জেলায় ছুটতো মঙ্গাকবলিত জেলাগুলোর কর্মহীন মানুষ। তবে এখন কাজের অভাব নেই, নেই মঙ্গার সেই ভয়াল চিত্র। বছর জুড়ে নানা ফসল ফলাচ্ছে কৃষক।

চরের মানুষের প্রচেষ্টা আর সরকারি বেসরকারি সংস্থাগুলোর নানমুখি কর্মসূচি বস্তবায়নের মাধ্যমে মঙ্গা দূর করা সম্ভব হয়েছে।

নতুন করে মঙ্গা যেনো আর ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংস্থার বিশেষ নজরদারি থাকবে এমন আশা করছে ওই অঞ্চলের মানুষ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:গাইবান্ধা মঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…