চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৃজনশীল হলে বেঁচে থাকা যায়’

হাসান আহমেদ হাসান আহমেদ
২:৫৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তার আপন মামা সৈয়দ মইনুল হোসেন। নামটি নিশ্চয় চেনা লাগছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। তার মায়ের মামা অর্থাৎ সম্পর্কে নানা হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। আর এখন তিনি নিজের পরিচয়ে উদ্ভাসিত। ৪০ বছরের যুবক। জিতেছেন দুইবার অস্কার। সর্বশেষ ‘পাইরেট অব ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড এন্ডস’ এ অস্কার জেতা তরুণের নাম নাফিস বিন জাফর।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, সৃজনশীল হলে বেঁচে থাকা যায়।

সাক্ষাৎকার দেওয়ার আগে সিগ্রাফ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে অংশ নেন নাফিস বিন জাফর। সে সময় প্যানেল আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং ‘আয়নাবাজি’ নির্মাতা অমিতাভ রেজা। স্কাইপেতে কানাডার ভ্যাংকুভার থেকে আলোচনায় অংশ নিয়েছেন ওয়াহিদ ইবনে রেজা।

বাংলাদেশের সংবাদ ও সাংস্কৃতিক আলোচনায় তিনজন বক্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
সিগ্রাফ ঢাকা চ্যাপ্টারের উদ্বোধনে আলোচনা পর্বে নাফিস বিন জাফর। ছবি : সাকিব রাইন

আলোচনা পর্বে নাফিস বলেন, ‘বাবা মা চেয়েছিলেন ডাক্তার হই। পরীক্ষাও দিয়েছিলাম। একটি সময় গিয়ে বাবা মাকে জানাই আমার দ্বারা হবেনা। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাই। তারা কষ্ট পেয়েছিলেন ঠিক তবে সহায়তাও করেছিলেন। বিশেষ করে বাবা। সৃষ্টিশীলতা ভেতরে থাকে। এটা আসলে তৈরী করা যায়না। উপলব্ধি করা যায়। ডাক্তার বা অ্যাকাউন্টেন্ট আপনি হয়ে উঠতে পারবেন। সবার জন্য ক্যারিয়ার সৃজনশীলতা নয়। আমি খুব সৌভাগ্যবান যে আমি উপলব্ধি করতে পেরেছিলাম আমার সৃজনশীলতার জায়গা। তবে পরবর্র্তী প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করা সম্ভব। মানে, আমি যা করতে পারিনি আগামীকে সে দিকে আগ্রহী করা। সহায়তা দেওয়া। নিরন্তর চর্চায় থাকতে হবে।’

পরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে স্বল্প সময়ের একান্ত কথোপকথনে তিনি উৎসাহ বিষয়ক প্রশ্নে বলেন, আমি আমার ফ্যামিলিতে অনেক ক্রিয়েটিভিটি দেখেছি। অ্যাজ এ প্রফেশন। আমার আপন মামা জাতীয় স্মৃতিসৌধের স্থপতি ছিলেন।আরো অনেকে ছিলেন। সেজন্য আমি একদিক দিয়ে মেন্টালি জানি ক্রিয়েটিভিটি দিয়ে লিভিং করা যায়। ওটাই আসলে উৎসাহ বা অনুপ্রেরণা যাই বলুননা কেন আমার জীবনে দাড়িয়েছে।হাসতে হাসতে তিনি বলেন, আমি ছোট বেলায় বিল্ডিং আঁকতে খুব পছন্দ করতাম। সব মিলিয়ে আমার শৈশবের অনুপ্রেরণা পরিবারের সৃজনশীলতা।’ ‘এ মুহুর্তে কোন বিষয় নিয়ে কাজ করছেন?’ প্রশ্নে তিনি বলেন, ‘এ মুহুর্তে আমি খুব কৌতুহল ভরে ভার্চুয়াল ডিজিটাল চরিত্র নির্মাণে সচেষ্ট আছি। যে চরিত্রগুলোর মুখের গঠন আসল মানুষের মত হবে। তাদের চলা ফেরা ভার্চুয়াল জগতে হলেও সত্যিকারের মানুষের মত হবে। চোখের চাহনি আসলের মত মানে প্রায় জীবন্ত।বিশ্বাসযোগ্য হবে। যা আমার জন্য বর্তমানের বড় চ্যালেঞ্জ।

‘সিগ্রাফ’-এর অনুষ্ঠানে এসে নাফিস কথা বললেন ‘চ্যানেল আই অনলাইন’-এর সঙ্গেও:

Reneta

ছবি ও ভিডিও: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৩

পরবর্তী

সেঞ্চুরি দেখবে তো এবারের বিপিএল?

পরবর্তী
বিভিন্ন ক্রিকেটাররা বিপিএল খেলায় উল্লাস প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরি দেখবে তো এবারের বিপিএল?

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, মাশরাফি ও অন্য খেলোয়াড়রা আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকে থাকতে মাশরাফীদের চাই ১৬৮

সর্বশেষ

ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT