শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৩

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ভাসানী বিশ্ববিদ্যালয়ে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতীর অভিযোগে ১৩ জনকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়েছে।

বিভিন্ন কেন্দ্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি অনার্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিযান চালায়। এসময় সন্দেহজনক ১৩ পরীক্ষার্থীকে আটক করলে তাদের শরীরে বাঁধা অবস্থায়  ইলেট্রনিক ডিভাইস জব্দ করা করা হয়। এসব ডিভাইস ও ব্লুটুথের মাধ্যমে তারা প্রশ্নপত্র বাইরে প্রেরণ করে এবং প্রশ্নের উত্তর সংগ্রহ করে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন ১৩ জনকে আটকের কথা স্বীকার করে জানিয়েছেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক অবস্থায় রয়েছে।

এবছর চারটি ইউনিটের ১৫ টি বিভাগে ৮শ ১৫ টি আসনের বিপরীতে মোট ৭১ হাজার ২শ ৭৬ জন শিক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের জন্য ৮৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সকালে ‘সি’ ইউনিট ও বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়:টাঙ্গাইল ভাসানী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…