চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকতে মাশরাফীদের চাই ১৬৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, মাশরাফি ও অন্য খেলোয়াড়রা আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে এলিমিনেটর ম্যাচ মানেই হেরে যাওয়া দলের বিদায়, আর জয়ী দলের ফাইনাল ওঠার পরীক্ষায় টিকে থাকা। এমন সমীকরণের ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। টিকে থাকার লড়াইয়ে মাশরাফীর রংপুরকে ১৬৮ রানের টার্গেট দিয়েছে মাহমুদউল্লাহর খুলনা।

শুক্রবার দিনের ম্যাচ হলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং করতে হয়েছে খুলনাকে। একদিকে মেঘাচ্ছন্ন আকাশ, তার উপর টস হার; মাশরাফী-রুবেল-মালিঙ্গা সমৃদ্ধ পেস আক্রমণের সামনে কঠিন পরীক্ষার অপেক্ষাই ছিল টাইটানসের ব্যাটসম্যানদের। তাতে কেউ খুব বেশি সফলও হলেন না, হলেন না ব্যর্থও। দলীয় প্রচেষ্টার এক ইনিংসে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু সংগ্রহই দাঁড় করিয়েছে খুলনা।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে রংপুরের বোলাররা। পাওয়ার প্লে’র ৬ ওভারের মধ্যে দুই তরুণ ব্যাটসম্যানকে ফিরিয়ে রান আটকে রাখেন তারা। এসময় শান্ত ১৫ ও আফিফ ১১ রানে ফিরে যান।

রান বাড়ানোর দায়িত্ব কাঁধে নিয়ে উইকেটে এসে ঝড় তোলেন মাহমুদউল্লাহ। তার ৬ বলে দুটি করে চার-ছক্কায় ২০ রানের ইনিংসটিও অবশ্য দ্রুতই থেমে যায়। তার আগেই দলীয় ফিফটি পেয়ে যায় খুলনা, ৬.১ ওভারে।

মাহমুদউল্লাহর বিদায়ে রানের চাকা থেমে যায় আবারও। দলীয় রান তিন অঙ্ক পেরোয়া  ১৩.৫ ওভারে। তবে শেষদিকে ব্র্যাথওয়েট ও পুরান ঝড় তুলে সংগ্রহ দেড়শ পেরিয়ে নেন।

মাঝে ইনফর্ম আরিফুল হক ৩০ বলে ২৯ রান করে ফেরেন সাজঘরে। বাজে ফিল্ডিংয়ের কারণে বেশ কয়েকটি বাউন্ডারি পেয়ে যাওয়া ব্রেথওয়েট শেষ পর্যন্ত ৯ বলে ২৫ রানে অপরাজিত থাকেন, ৩ চার ও এক ছয় এসেছে তার ব্যাটে। আরেক ক্যারিবিয়ান পুরার ২২ বলে ২৮ করে মালিঙ্গার বলে ফিরেছেন।

Reneta

মালিঙ্গা ২টি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট গেছে সোহাগ গাজী, নাজমুল ইসলাম, রুবেল হোসেন ও রবি বোপারার দখলে। উইকেটহীন থাকেন মাশরাফী, তবে রান দেয়ায় সবচেয়ে কিপটে ছিলেন এই পেসার; ৪ ওভারে দিয়েছেন ২৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭মাশরাফীরিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT