সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও গতদিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।
মঙ্গলবার দিনশেষে ডিএসইএক্স সূচক, ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬শ’ ২৭ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হয়েছে ২শ’ ৪৩টি কোম্পানির ৮শ’ ৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা কম।
এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।







