চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র ভাষণ নোবেল পুরষ্কার ও মানবতার জন্য লজ্জার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি বলেছেন, তার দেশ সংখ্যালঘু রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা ও নিন্দায় ভীত নয়। অধিকাংশ মুসলিম মিয়ানমার ছেড়ে পালিয়ে যায়নি এবং রাখাইনে সহিংসতা থেমে গেছে। চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার পক্ষে আপাতত যাওয়া সম্ভব নয় বলেই এই ভাষণটি দিচ্ছেন বলে সু চি জানান। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তার সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোই এই ভাষণের উদ্দেশ্য। সু চি তার বক্তব্যে সকল সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব সম্প্রদায় ও ধর্মের মানুষের সুরক্ষা কথা বলেছেন। সু চি দাবি করেন, সংঘাতপূর্ণ অঞ্চলে নিরাপত্তা অভিযান পরিচালনাকালে মানবাধিকার রক্ষায় সব নিয়ম-নীতি কঠোরভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে। জনগণের সম্পত্তি রক্ষা এবং নিরপরাধ মানুষের হয়রানি-নির্যাতন বন্ধে সব ধরণের পদক্ষেপের ঘোষণা দেন তিনি। সু চির আজকের এই ভাষণ আমাদের বিষ্মিত করেছে। আমরা দেখছি, তার অবস্থান বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এছাড়া সারাবিশ্বের অনুরোধ, উপদেশ ও জাতিসংঘের নির্দেশকে ভয় করে না মিয়ানমার বলে শান্তিতে নোবেল জয়ী সু চি যে বক্তব্য দিয়েছে; তাতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবতাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছেন বলে আমরা মনে করি। ২৫ আগস্টের পরে ৪ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বাংলাদেশে এসে বিশ্বগণমাধ্যমে যে অত্যাচার আর পরিস্থিতির কথা বলেছে, তাতে সারাবিশ্বের মানবিক সব মানুষকে কাঁদিয়েছে ও ভাবাচ্ছে। এই পরিস্থিতিতে সু চির ভাষণ কোন আশা হয়ে আসেনি। এটা নোবেল জয়ী একজন নেত্রী ও মানবতার জন্য লজ্জার বলে আমরা মনে করি। উদ্ভূত প্রেক্ষাপটে সবাই মিয়ানমান তথা সু চির বিরুদ্ধে সোচ্চার হবেন বলে আমাদের প্রত্যাশা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই প্রোটিয়া কোচ

পরবর্তী

সরকারি হলো ১২ উচ্চমাধ্যমিক মডেল কলেজ

পরবর্তী

সরকারি হলো ১২ উচ্চমাধ্যমিক মডেল কলেজ

ওমর ফারুক চৌধুরী বক্তৃতা দিচ্ছেন, পাশে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল লরিয়ট নয়, দরকার নোবেল ওয়ার্কার: ওমর ফারুক চৌধুরী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিনিদের কাছে তেলের নিয়ন্ত্রণ তুলে দিয়ে সার্বভৌমত্ব নিয়ে যা বলল ভেনেজুয়েলা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যা: তীব্র কাদাপানির স্রোতে বাড়িতে আটকা পরিবার, যেভাবে উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন সেনার সহযোগী আফগান পরিবারগুলোকে আফ্রিকায় পাঠাল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে অজ্ঞাত মরদেহ দাফন, পরে যেভাবে শনাক্ত করা হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্বস্তি, ট্রাম্পের ভিসা বাতিলের সিদ্ধান্ত আটকে দিল আদালত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT