চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই প্রোটিয়া কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
প্রোটিয়া কোচ বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই, উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত অক্টোবরে ইংল্যান্ড দলের বোলিং কোচ ছিলেন। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত টেস্ট জয়টা খুব কাছে থেকেই দেখেছেন ওটিস গিবসন। এখন দায়িত্বে আছেন সাউথ আফ্রিকার প্রধান কোচের। আর প্রথম মিশনেই বিপক্ষ দলের নাম বাংলাদেশ। শুরু থেকেই তাই সাবধানী গিবসন। চান না টাইগারদের বিপক্ষে কোন ভুল করুক তার দল।

মঙ্গলবার প্রোটিয়াদের প্রধান কোচ হিসেবে সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে গিবসনকে। সেখানেই বাংলাদেশকে নিয়ে হুঁশিয়ারি ঝরল গেইলদের সাবেক কোচদের কণ্ঠে, ‘আমি চাই না বাংলাদেশকে হাল্কাভাবে নিতে। গত বছর নিজেদের মাটিতে ইংল্যান্ডকে হারাতে দেখেছি তাদের। তাদের নিয়ে আমরাও স্বস্তিতে থাকতে পারি না।’

ওয়ানডের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটেও বাংলাদেশ একটি আমূল বদলে যাওয়া দল। কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক টেস্ট জয়ে উন্নতিটা চোখে পড়েছে আরেকবার। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়ে এসেছেন মুশফিকরা। সেটিও মনে আছে গিবসনের, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাদের ম্যাচ জিততে দেখেছি। তারা আত্মবিশ্বাসী টেস্ট দল। শক্তিশালী প্রতিপক্ষ হয়েই দেখা দেবে।’

বাংলাদেশকে নিয়ে হুঁশিয়ারির পাশাপাশি টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও প্রশংসা করেছেন প্রোটিয়াদের নতুন কোচ। তার মতে বাংলাদেশের বদলে যাওয়ার পেছনে হাথুরু এবং ওয়ালশদের চাতুরতাই কাজ করছে বেশি, ‘তাদের রয়েছে ওয়ালশের মত বোলিং কোচ। প্রধান কোচ হাথুরুসিংহেও দারুণ একজন। তাদের কারণেই বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে এসেছে।’

২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে শুরু হবে গিবসনের সাউথ আফ্রিকা অধ্যায়। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে আরও একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি-টি টুয়েন্টি খেলবে লাল-সবুজের দল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সু চি’র বক্তব্য কাদামাটিতে মাথা লুকানোর চেষ্টা: অ্যামনেস্টি

পরবর্তী

সু চি’র ভাষণ নোবেল পুরষ্কার ও মানবতার জন্য লজ্জার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি'র ভাষণ নোবেল পুরষ্কার ও মানবতার জন্য লজ্জার

সরকারি হলো ১২ উচ্চমাধ্যমিক মডেল কলেজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT