যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছে: শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়ট নয়, দরকার নোবেল ওয়ার্কার। রোহিঙ্গা ইস্যু-রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐতিহাসিক ও সাহসী অবস্থান গ্রহণ করে বিশ্বের মানবতাবাদী নেত্রীতে রূপান্তর হয়েছেন।
মঙ্গলবার যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন ৭৫ নং ওয়ার্ড এর ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন: দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
’৭১ এসেছিল বলে ভারতের গণতন্ত্রের মহান নেত্রী ইন্দিরা গান্ধী বিশ্বনন্দিত নেত্রী হয়েছিলেন। তেমনি রোহিঙ্গা ইস্যু-রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঐতিহাসিক ও সাহসী অবস্থান গ্রহণ করে বিশ্বের মানবতাবাদী নেত্রীতে রূপান্তর হয়েছেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়ট নয়, দরকার নোবেল ওয়ার্কার। ইতিমধ্যে যাকে বৃটিশ মিডিয়া ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছেন।
সম্মেলন শেষে নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত করে ৭৫ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মনির হোসেন মোল্লা, সহ সভাপতি পদে আমজাদ হোসেন, মো: জুয়েল, সাধারণ সম্পাদক পদে মাহবুবুল ইসলাম রাসেল, যুগ্ম সম্পাদক পদে আব্দুল্লাহ আল মোমেন কে নির্বাচিত করা হয়।









