চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র বিরোধিতায় সামরিক এমপিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের
সরকার ব্যবস্থায় একটি বিশেষ উপদেষ্টার পদ সৃষ্টি করে অং সান সু চি’র ক্ষমতা
জোরদারের পরিকল্পনা অসাংবিধানিক বলে উল্লেখ করেছে দেশটির সামরিক এমপিরা।
ফলে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় সামরিক বাহিনীর সাথে বিতর্কে জড়িয়ে পড়লো দেশটির সদ্য ক্ষমতাসীন বেসামরিক সরকার।

গত বছরের নভেম্বরের নির্বাচনে বিজয়ী সু’চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মনোনীত প্রেসিডেন্ট থিন কিউ এবং মন্ত্রিসভার সদস্যরা গত বুধবার শপথ গ্রহণ করেন। এর আগে দেশটিতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ছিল।

সাংবিধানিক বিধিনিষেধের জন্য অং সান সু চি প্রেসিডেন্ট হতে পারেননি। এ সত্ত্বেও তিনি দেশ শাসনের অঙ্গীকার করেছেন। এনএলডি সু চি’র জন্য ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’র মতো নতুন পদ সৃষ্টি করতে গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে বিল তুলেছে। এ বিল পাস হলে তিনি পার্লামেন্টে চালকের ভূমিকায় থাকবেন।

সু চি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর সু চি’র জন্য উপদেষ্টার পদ সৃষ্টি করা নিয়ে তার দল ও সেনাবাহিনীর মধ্যে আগাম বিরোধের লক্ষণ দেখা যাচ্ছে।

শুক্রবার উচ্চকক্ষে এ নিয়ে এক বিতর্কে সামরিক বাহিনী থেকে মনোনীত এমপিরা একে অসাংবিধানিক বলেছেন। কর্নেল মাইন্ট স আশংকা প্রকাশ করেছেন, এই পদের ফলে প্রেসিডেন্ট ও উপদেষ্টার অবস্থান সমান হয়ে যাবে।

তিনি বলেন, ‘এটা সংবিধান বিরোধী। তাই আমি সংবিধান অনুযায়ী বিল সংশোধনের পরামর্শ দিচ্ছি।’

Reneta

অন্য সেনা আইনপ্রণেতা কর্নেল হিয়া উইন অং বলেন, ‘এটা আইন, নির্বাহী ও বিচার বিভাগের ভারসাম্য নষ্ট করে দিতে পারে।’

সেনা আমলে প্রবর্তিত সংবিধানে পার্লামেন্টের মোট আসনের এক তৃতীয়াংশ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।

১৯৯০ সালের নির্বাচনেও জয়ী হয়েছিলেন অং সান সু চি। কিন্তু ক্ষমতা হস্তান্তর করেনি সামরিক জান্তা। এবারের নির্বাচনের আগে সরকার সাংবিধানিক এমন পরিবর্তন এনেছিলো যাতে সু চি প্রার্থী হতে না পারেন। তবে তার নেতৃত্বেই তার দলের নিরংকুশ জয়ে গণতন্ত্রে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মিয়ানমার।

১৯৪৫ সালের ১৯ জুন মিয়ানমারের ইয়াংগুনে সু চির জন্ম। পরিবারের তৃতীয় এই সন্তানটি অহিংস গণতন্ত্রবাদী আন্দোলনকারী হিসেবেই বেশি পরিচিত সারা বিশ্বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সুচিমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের আহ্বানে ইরান-ইসরায়েলের হামলা স্থগিত

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বাড়তে পারে গরম, বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

জুন ৯, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস্কেটবল ফাইনাল দেখতে গিয়ে দুয়োধ্বনির মুখে ট্রাম্প

জুন ৯, ২০২৬

কৃষি ও পল্লী খাতে বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটির পুনঃঅর্থায়ন স্কিম

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT