আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে আদালতে আরেক অভিযোগ

Protesters hold signs demanding free Daw Aung San Suu Kyi in Myanmar. Channel i News - চ্যানেল আই নিউজ

Myanmar protesters demand the release of Daw Aung San Suu Kyi with signs and banners. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের আটক গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে এবার ফৌজদারি অপরাধের দ্বিতীয় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ভার্চ্যুয়াল মাধ্যমে সু চিকে রাজধানী নেপিডোর একটি আদালতে উপস্থাপন করা হয়।

তবে তার বিরুদ্ধে নতুন কী ‍অভিযোগ আনা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সম্ভবত মিয়ানমার পুলিশ সু চির বিরুদ্ধে ‘নেচারাল ডিজাস্টার ল’ লঙ্ঘনের অভিযোগ এনেছে।

এর আগে সু চির বিরুদ্ধে অবৈধপথে বিদেশ থেকে ওয়াকি-টকি আমদানি এবং সেই যন্ত্রগুলো বেআইনীভাবে নিজের কাছে রাখার অভিযোগ দায়ের করা হয়।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডিকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। বন্দি করা হয় সু চিকে। তারপর থেকে দেশটিতে গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলন করছে সাধারণ মানুষ।

আটকে পর সু চিকে ঠিক কোথায় হয়েছে; তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তাকে রাজধানীতে তার নিজ বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে সু চির রিমান্ডের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বলা হলেও পরে তা দুই দিন বাড়িয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়।

বিবিসি জানায়, মঙ্গলবার আদালত থেকে সু চিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তাকে বারবার ‍তার আইনী ব্যবস্থার আয়োজন এবং আদালতে কে বা কারা তার প্রতিনিধিত্ব করবেন সে সম্পর্কে প্রশ্ন করা হয় এবং তিনি তার উত্তর দেন।

আগামী ১ মার্চ সু চির কে পুনরায় আদালতে উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

বিষয়:অং সান সু চি ফৌজদারি অপরাধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…