চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সু চি’র কথা সত্য হলে আমাদের মেরে ফেলুন: রোহিঙ্গা শরণার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা-মিয়ানমার

মিয়ানমারের নেতা অং সান সু চি’র বক্তব্য মিথ্যা উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা বলেছেন, তার বক্তব্য সত্য হলে তারা মরে যেতে প্রস্তুত আছেন।

তিনি মিথ্যাবাদী বলে মন্তব্য করে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী আব্দুল হাফিজ বলেন, অর্ধশতাব্দী ধরে সেনা শাসনে নিষ্পেষিত হওয়ার সময় তারা সু চিকে বিশ্বাস করতেন। কিন্তু রোহিঙ্গারা অতীতের যেকোন সময়ের তুলনায় এখন বেশি হত্যা-নির্যাতন-অত্যাচার ভোগ করছে।

যখন জানতে পারেন যে সু চি তাদের ভোগান্তির জন্য তাদেরকেই দায়ী করেছেন তখন ক্ষোভে ফেটে পড়েন হাফিজ।

কুতুপালং ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আব্দুল হাফিজ বলেন: সু চি যদি সত্য বলে থাকেন তাহলে মানবশূন্য হয়ে পড়া রোহিঙ্গা গ্রামগুলোতে আন্তর্জাতিক সাংবাদিকদের যেতে দেয়া হোক। তারা গিয়ে দেখে আসুক যে সু চি’র সেনাবাহিনী কীভাবে গ্রামগুলো জ্বালিয়ে দিয়ে কীভাবে মানুষগুলোকে বাড়িছাড়া করেছে।

যদি আমরা মিথ্যা বলে থাকি তাহলে বিশ্ব যদি আমাদের সমুদ্রে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চায় তার জন্যও আমরা তৈরি আছি।

এর আগে জাতির উদ্দেশে দেয়া ভাষণে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তিনি আন্তর্জাতিক সমালোচনায় ভীত নন।

Reneta

গত ২৫ আগস্ট রাখাইনে সেনাবাহিনী অভিযান শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেয়া টেলিভিশন ভাষণে তিনি তিনি বলেন, তার দেশ সংখ্যালঘু রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা ও নিন্দায় ভীত নয়। অধিকাংশ মুসলিম মিয়ানমার ছেড়ে পালিয়ে যায়নি এবং রাখাইনে সহিংসতা থেমে গেছে।অং সান সু চি-রোহিঙ্গা-মিয়ানমার

চলতি সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার পক্ষে আপাতত যাওয়া সম্ভব নয় বলেই এই ভাষণটি দিচ্ছেন বলে সু চি জানান। বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তার সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানোই এই ভাষণের উদ্দেশ্য।

ভাষণের শুরুতেই সাম্প্রতিক সহিংসতার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ী করে নোবেল বিজয়ী সু চি সকল ধরণের মানবাধিকার লঙ্ঘন এবং অনৈতিক সংঘাত-সন্ত্রাসের নিন্দা জানান।

সু চি দাবি করেন, সংঘাতপূর্ণ অঞ্চলে নিরাপত্তা অভিযান পরিচালনাকালে মানবাধিকার রক্ষায় সব নিয়ম-নীতি কঠোরভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে। জনগণের সম্পত্তি রক্ষা এবং নিরপরাধ মানুষের হয়রানি-নির্যাতন বন্ধে সব ধরণের পদক্ষেপের ঘোষণা দেন তিনি।

সব ধরণের মানবাধিকার লঙ্ঘনের প্রতি নিন্দা জানিয়ে সু চি বলেন, রাখাইনে নিপীড়ন-নির্যাতনের জন্য যে-ই দায়ী হোক, তাকেই বিচারের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT