তারকাকথন

‘সুস্থ হয়ে বাড়ি ফিরলাম’

‘সুস্থ হয়ে বাড়ি ফিরলাম’

সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার কবির বকুল। মঙ্গলবার তিনি হাসপাতাল ছেড়ে উত্তরার বাসায় ফিরেছেন। তবে কিছুদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

বাসায় ফিরেই কবির বকুল ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন: সবার দোয়া, ভালোবাসায়, আমার পরিবারের সবার সেবায় আর স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরলাম। আরো কিছুদিন বিশ্রাম প্রয়োজন।

আমাকে সবাই এতো পছন্দ করেন, ভালোবাসেন, হয়তো এ রকম একটা কঠিন অসুখ না হলে টের পেতাম না। সবার কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ব্যাথা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।  ‘সুস্থ হয়ে বাড়ি ফিরলাম’

 

বিষয়:কবির বকুল সঙ্গীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…