সুষমা স্বরাজকে বহনকারী বিমানের সংযোগ বিচ্ছিন্ন ছিল

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী একটি বিমান ১৪ মিনিট যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে অবশ্য নিরাপদেই বিমানটি অবতরণ করে। কিন্তু এই অফ রাডার হয়ে পড়ার কারণটি জানানো হয়নি।
ভারতীয় বিমান বাহিনীর একটি ফ্লাইটে মরিশাসে যাচ্ছিলেন সুষমা। বিমানটি মরিশাসের আকাশ সীমানায় প্রবেশ করার পরেই ‘অফ রাডার’ হয়ে পড়ে। তখনই আতঙ্কের সৃষ্টি হয়। এমনকি মরিশাসের এ্যায়ার ট্রাফিক কন্ট্রোল তাদের ‘প্যানিক বাটন’ও চেপে দেয়। শনিবার এই ঘটনাটি ঘটে।
সাউথ আফ্রিকা সফরের পথে মরিশাস গেছেন স্বরাজ, সেখানে তিনি ব্রিকস’র (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা) পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে অংশ নেবেন, যা অনুষ্ঠিত হবে সোমবার। এছাড়াও আইবিএসএ’র (ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা) পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকেও সভাপতিত্ব করবেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






