চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্ত জানালেন অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৬
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তার দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের বিচ্ছেদ নিয়ে অনেকদিন থেকেই চলছে গুঞ্জন। বিষয়টি নিয়ে এতদিন লুকোচুরি খেলছিলেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন সুশান্ত সিং রাজপুত।

কী কারণে দীর্ঘদিনে সম্পর্কের বিচ্ছেদ মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, ‘সে (অঙ্কিতা) অ্যালকোহলে আসক্ত নয়, আমিও নারী আসক্ত নই। মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং এটি খুবই দুঃখজনক।’

এর আগে শোনা গেছে, এ জুটির বিচ্ছেদের কারণ নাকি বিয়ে। অঙ্কিতা নাকি তাদের সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সুশান্ত নাকি মোটেও এ বিষয়ে রাজি নন। তিনি আরো কিছুদিন সময় চাইছেন। এতে সুশান্তের উপর হতাশ অঙ্কিতা।

এর আগে সালমান খানের বিপরীতে সুলতান সিনেমায় নাকি কাজের সুযোগ পেয়েছিলেন অঙ্কিতা। কিন্তু সুশান্তের জন্যই নাকি সে সুযোগ হারিয়েছেন তিনি। এছাড়া গুঞ্জন ওঠে অঙ্কিতা নাকি অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ছেন সুশান্ত।

২০০৯ সালে নাটকে অভিনয়ের সূত্র ধরে একে অন্যের সঙ্গে পরিচয় হয় সুশান্ত-অঙ্কিতার। এরপর হয় প্রেম। তারপর থেকে একই সঙ্গে বসবাস করছিলেন তারা। চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ের ঘোষণাও দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।

বর্তমানে সুশান্ত সিং রাজপুতের পরবর্তী সিনেমা এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। সিনেমায় ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগ: নায়কবলিউডসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেডারেল রিজার্ভ-সুইফট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন গভর্নর

পরবর্তী

খালেদার স্বপ্ন তারেক কন্যা একদিন বিএনপির হাল ধরবে

পরবর্তী

খালেদার স্বপ্ন তারেক কন্যা একদিন বিএনপির হাল ধরবে

ছেলে কাছে না থাকায় জন্মদিন পালন করছেন না ওমর সানি

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT