গত ৬ জুলাই মুক্তি পাওয়া সালমান খানের ‘সুলতান’ সিনেমা ভারত ছাড়াই মাত্র
বারো দিনে বাইরে দেশের বক্স অফিসে আয় করেছে পাঁচ’শ কোটি টাকা। অবশ্য এরআগে
বাইরের দেশে এমন রেকর্ড গড়েছিল ‘ধুম থ্রি’, ‘বাহুবলি’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’।
শুধু বাইরে দেশেই নয়, মহাবীর সালমান খান ‘সুলতান’ সিনেমা দিয়ে বলিউডে দু’শো কোটির ক্লাবে ঢুকেছেন। এতদিন পর্যন্ত সালমানের ছবির ‘বিগেস্ট ওপেনিং’ এর কৃতিত্ব ছিল কবির খানের ‘বাজরঙ্গি ভাইজান’ ছবির দখলে। এবার সেই রেকর্ড ভাঙ্গল আলি আব্বাস জাফরের ‘সুলতান’।
সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত পাঞ্জাবের হরিয়ানার এক মহাবীরে ঐতিহাসিক গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘সুলতান’। যার কাছে পরাভূত সমস্ত কুস্তিগীররা।







