চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে নওশাবা

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:৪১ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৭
বিনোদন
A A
রাত ৯টা। রাজধানীর সংসদ এভিনিউয়ের মোড়ে আড়ংয়ের সিগনালের পাশে দেখা গেল একদল পথশিশুর হাসিখুশী মুখ। চোখ-মুখ ঠিকরে প্রকাশ হওয়া এ আনন্দের উৎস খুঁজতে গিয়ে চোখ পড়ল তাদের হাতে রকমারী খেলনার। এগুলো কে দিয়েছে, জিজ্ঞেস করতেই একজনের দিকে হাত নির্দেশ করল। সামনে যিনি এলেন তিনি অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কাজী নওশাবা আহমেদ

বৃহস্পতিবার। রাত ৯টা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের মোড়ে, আড়ংয়ের সামনে। এখানে দেখা গেল একদল পথশিশুর হাসিখুশি মুখ। তাদের হাতে রকমারী খেলনা। এগুলো কে দিয়েছে? জিজ্ঞেস করতেই একজনের দিকে হাত নির্দেশ করল। সামনে যিনি এলেন, তিনি অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ।

জানালেন, শুটিংয়ে ফাঁকে ফাঁকে সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করেন তিনি। এটা করছেন গত আট বছর ধরে। এতে তিনি আনন্দ পান।

নওশাবা বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছি। গতকাল (বুধবার) দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঢাকায় নিয়ে এসেছি। তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গা যেমন— চিড়িয়াখানা, শিশুপার্কসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি। আরও কয়েকটি জায়গায় তাদের নিয়ে যাব। এরপর তাদেরকে পৌঁছে দেওয়া হবে নিজ নিজ ঠিকানায়।

এমন উদ্যোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আনন্দ পাই। দেশের বিভিন্ন জায়গার শিশুরা নূন্যতম সুবিধা পায় না। তারা হয়তো কোনো দিন কল্পনাও করেনি ঢাকায় দর্শনীয় জায়গাগুলোতে বেড়াতে যাবে। আমি আমার স্বল্প সুযোগেই তাদের স্বপ্ন পূরণ করছি। তাদের জীবনের হয়তো পুরো অভাব দূর করার ক্ষমতা আমার নেই, কিন্তু তাদেরকে এই আনন্দটুকু তো দিতে পারছি।’

এ কাজ কত দিন চলবে? নওশাবা বলেন, ‘যতটুকু সামর্থ আছে, তা দিয়ে যতদিন পারি, এ কাজ আমি করে যাব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নওশাবা আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লংগদুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

পরবর্তী

টেরেসাকে সরে দাঁড়াতে বললেন করবিন

পরবর্তী

টেরেসাকে সরে দাঁড়াতে বললেন করবিন

অনন্যা রুশনারা

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT