চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণা মুস্তাফা ও সৌদের ‘গহীন বালুচর’ অক্টোবরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৭
বিনোদন
A A
সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ দম্পতির প্রথম ছবি ‘গহীন বালুচর’

সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ দম্পতির প্রথম ছবি ‘গহীন বালুচর’

নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ এবার চলচ্চিত্র তৈরি করেছেন। নাম ‘গহীন বালুচর’। চলচ্চিত্র সেন্সর বো​র্ড গত বুধবার ছবিটির ছাড়পত্র দিয়েছে। সুবর্ণা মুস্তাফা জানান, আজ রোববার দুপুরে তারা ছাড়পত্রের কাগজ হাতে পেয়েছেন। আগামী অক্টোবরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে। এরপর টিভিতে দেখানো হবে।

এদিকে গত বৃহস্পতিবার বিকালে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু জানান, আমরা একটি চমৎ​কার ছবি দেখেছি। ছবির গল্প, অভিনয়, মেকিং—সব কিছু মিলিয়ে আমি একটি শব্দ বলব, অসাধারণ! ‘গহীন বালুচর’ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

সরকারি অনুদানের এই ছবির সহপ্রযোজক ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডস মুভিজ’। ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, বন্যা মির্জা, রুনা খান প্রমুখ।

‘গহীন বালুচর’ ছবির যাত্রা শুরু অনুষ্ঠান

‘গহীন বালুচর’ ছবিতে যে তিনজন প্রধান চরিত্রে অভিনয় করছেন, তারা হলেন নীলা, মুন ও তানভীর। তাদের মধ্যে প্রথম জন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ২০১৪ সালে দ্বিতীয় রানারআপ হন। অন্য দুজন টিভি নাটকে অভিনয় আর মডেলিং করছেন।

‘গহীন বালুচর’ ছবির গল্প প্রসঙ্গে সৌদ বলেন, ‘এটি একটি প্রেমের গল্প। চরকেন্দ্রিক গল্প।’

গত বছর চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান বদরুল আনাম সৌদ। ঘোষণার পরপরই চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নেওয়া শুরু করেন। সৌদ জানান, সরকারের সব নিয়মনীতি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়েছে ‘গহীন বালুচর’ ছবির কাজ।

Reneta

‘গহীন বালুচর’ ছবির টিভি পার্টনার দীপ্ত টিভি আর প্রিন্ট পার্টনার সমকাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বদরুল আনাম সৌদসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT