আদালত

সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় আরো ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় আরো ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা এজাহারের ৩নং আসামি মো. স্বপন ও ৫নং আসামি ইব্রাহিম খলিল বেচু নামে দুই আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দিকে মুরাদ নামে অপর এক আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনীতা গুহ আসামিদের জবানবন্দি রেকর্ড করেন এবং অপর এক আসামীর রিমান্ড মঞ্জুর করেন।

ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তারকৃত দশ আসামির মধ্য ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে যারা দিয়েছেন তারা হলেন, মুরাদ, আবুল, মো. সোহেল ও জসিম উদ্দিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাঁচ দিনের রিমান্ডের চতুর্থ দিনে আজ আসামিরা আদালতে জবানবন্দি দিতে রাজি হয়। পরে তাদের দুপুরে আদালতে হাজির করা হয়। জবানবন্দিতে তারা ওই নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া তদন্তে প্রাপ্ত অপর এক আসামী মুরাদের সাত দিনের রিমান্ড চাইলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়:গণধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…