চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:১২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের  জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ৩ টা ২০ মিনিটে অনুষ্ঠিত এই জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

খন্দকার মাহবুব হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্ট বসবে না বলে জানাজায় অনুষ্ঠানে জানিয়ে দেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চার বারের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন গত ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাত পৌনে ১১টায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে খন্দকার মাহবুবের বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী ফারাত হোসেনসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

খন্দকার মাহবুবের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায়। সেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর নারায়ণগঞ্জ থেকে তিনি ম্যাট্রিক পাস করে ভর্তি হন ঢাকার নটর ডেম কলেজে।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি নিয়ে তিনি আইন পেশায় যোগ দেন। একপর্যায়ে চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন খন্দকার মাহবুব হোসেন হোসেন। এছাড়া তিনি দুই বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়েছিলন।

খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপর ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হন তিনি। রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক নানা কাজে যুক্ত ছিলেন দেশের প্রখ্যাত ফৌজদারি আইন আইনজ্ঞ খন্দকার মাহবুব হোসেন।

ট্যাগ: আইনজীবীখন্দকার মাহবুব হোসেনবিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে ৫ জানুয়ারি

পরবর্তী

বর্ণিল আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

পরবর্তী
ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

একটি পরিবার ১০ বছর উদযাপনের জন্য সাজানো ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে স্বপ্ন তাড়া করেছিলাম, তা সত্যি হয়েছে

সর্বশেষ

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT