চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার-ক্ল্যাসিকো নয়, ফাইনালে মাদ্রিদ ডার্বি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

পাঁচ গোলের দ্বিতীয়ার্ধে ভিএআরে বার্সেলোনার দুটি গোল বাতিল হল। রোমাঞ্চের শেষে মেসিদের হারিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্ল্যাসিকো আর হচ্ছে না, প্রথম সেমিতে রিয়াল জেতায় হবে মাদ্রিদ ডার্বি।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে বার্সাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে অ্যাটলেটিকো। যেখানে তাদের জন্য অপেক্ষায় রিয়াল।

বুধবার রাতে প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দাবিদার হওয়ার যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। ১২ জানুয়ারি হবে প্রথমবার দেশের বাইরে বসা নতুন আঙ্গিকে চার দলের প্রথম স্প্যানিশ সুপার কাপের ট্রফি ফয়সালা।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের উপর চেপে বসা বার্সেলোনা আটকে যাচ্ছিল অ্যাটলেটিকো রক্ষণ আর গোলরক্ষক দেয়ালে। গোলশূন্য প্রথমার্ধে দাপট ধরে খেলে কাতালানরাই। অ্যাটলেটিকোও এক-দুবার আটকে যায় বার্সা গোলরক্ষকের দেয়ালে।

মধ্যবিরতির পর ফিরে খেলায় ধার বাড়ায় অ্যাটলেটিকো। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই পায় সাফল্য। মিডফিল্ডার কোকে এনে দেন লিড।

জবাব দিতে পাঁচ মিনিট সময় নেয় বার্সা। ত্রাতা হয়ে আসেন লিওনেল মেসি। অধিনায়কের ঝলকে ফেরে সমতা।

সাত মিনিট পর লিড এনেছিলেন মেসি। কিন্তু এবার দেয়াল হয়ে দাঁড়ায় ভিএআর। ৫৯ মিনিটে বল জালে জড়ানোর আগে আর্জেন্টাইন তারকার হাতে ছোবল দিয়েছিল, ভিএআরের সাহায্যে হ্যান্ডবলের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৬২ মিনিটে অ্যান্টনিও গ্রিজম্যান সেই দুঃখ ভুলিয়ে লিড আনেন। আলবার ক্রসে সুয়ারেজের হেড গোলরক্ষক ওব্লাকের গ্লাভসে বাধা পেয়ে ফিরলে পাল্টা শটে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

খানিকবাদে ওব্লাক দেয়ালে সুয়ারেজ আটকে যাওয়ার পর বারো মিনিটের ব্যবধানে আরও একটি গোল আদায় করেছিল বার্সা। এবার হতাশ হন জেরার্ড পিকে। ভিএআরে দেখা যায় জালে বল জড়ানোর আগে অফসাইড ছিলেন পিকে, আবারও গোল বাতিল।

একচেটিয়া খেলতে থাকা বার্সার উপর এরপরই চেপে বসে অ্যাটলেটিকো। হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক মন্ত্রে লাগাতার আক্রমণ শানাতে থাকে। যার সাফল্য ঘরে তোলে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে।

প্রথমে ৮১ মিনিটে আলভারো মোরাতার স্পটকিকে সমতা ফেরায় মাদ্রিদের দলটি। বার্সা গোলরক্ষক নেতো ফাউল করে বসেছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়কে। সমতায় উজ্জীবিত অ্যাটলেটিকো ৮৬ মিনিটে জয়সূচক গোলটিও আদায় করে নেয়। মেসির জাতীয় দল সতীর্থ অ্যাঞ্জেল কোরেয়া দারুণ গোলে নিশ্চিত করেন ফাইনালে এল ক্ল্যাসিকো নয় হবে মাদ্রিদ ডার্বি।

ট্যাগ: এল ক্ল্যাসিকোরিয়াল-বার্সালিড স্পোর্টসস্প্যানিশ সুপার কাপ-২০২০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু আজ

পরবর্তী

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

করোনা

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT