চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুন্দর বাংলাদেশে’ ওয়ার্নারের অপেক্ষায় মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
মোস্তাফিজ-ওয়ার্নার

বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্বের অবসান হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও মাঠে ফিরতে শুরু করেছেন। আগস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ডারউইনে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে অজিরা। তাদের জন্য অপেক্ষায় আছেন টাইগার ক্রিকেটাররাও। মোস্তাফিজের অপেক্ষাটা যেন একটু বেশিই। বিশেষ করে ডেভিড ওয়ার্নারের জন্য।

অস্ট্রেলিয়া সিরিজের আগে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে শুক্রবার চট্টগ্রাম উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সৌম্য সরকার এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে অপেক্ষারত অবস্থার একটি ছবি টুইটারে পোস্ট করেছে মোস্তাফিজ। সঙ্গে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে সাতদিনের কন্ডিশনিং ক্যাম্প করতে চট্টগ্রাম যাচ্ছি।’

সেই পোস্টে রিটুইট করেছেন ডেভিড ওয়ার্নার। লিখেছেন, ‘শুভ কামনা চ্যাম্পিয়ন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।’

Banglabid

ফিজ জবাবও দিয়েছেন দ্রুতই, ‘আমাদের সুন্দর বাংলাদেশে আপনার জন্য অপেক্ষায় আছি। দ্রুত এবং নিরাপদে এখানে আসুন।’

মোস্তাফিজ-ওয়ার্নারের টুইট চালাচালি

আইপিএল থেকে বন্ধুত্বের শুরু মোস্তাফিজ-ওয়ার্নারের। ‘কাটার মাস্টার’র আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ভাষাগত সমস্যায় মৌখিক ভাবে যোগাযোগ কম হলেও মোস্তাফিজের ক্রিকেটীয় ব্যাকরণ সম্পর্কে ভালোই জ্ঞান আছে অজি বাঁহাতি ব্যাটসম্যানের। ২০১৬ আইপিএল আসরে এই হায়দরাবাদকে শিরোপা জেতাতে সমান অবদান ছিল দুজনের।

টুইটারেও বিভিন্ন সময়ে একে অপরের খোঁজ রেখেছেন ওয়ার্নার-মোস্তাফিজ। ‘ছোট ভাই’ ফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েও টুইট করেছিলেন হায়দরাবাদ অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তামনির জন্য জরুরীভিত্তিতে রক্তের প্রয়োজন

পরবর্তী

ট্যাক্সে ফেঁসে ম্যানইউ জীবন মনে পড়ছে রোনালদোর

পরবর্তী

ট্যাক্সে ফেঁসে ম্যানইউ জীবন মনে পড়ছে রোনালদোর

তৌকীর আহমেদকে অভিনন্দন জানালেন ফরিদুর রেজা সাগর

তৌকীরকে অভিনন্দন জানালেন ফরিদুর রেজা সাগর

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT