চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যাক্সে ফেঁসে ম্যানইউ জীবন মনে পড়ছে রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

ছুটি শেষ হতে না হতেই আদালতে দৌড়াতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কর ফাঁকির মামলায় দিতে হচ্ছে হাজিরা। মামলা কতদিন চলবে সেটিরও ঠিক নেই। এমন ঝামেলা আর কতদিনই বা সহ্য করা সম্ভব! শেষ পর্যন্ত তাই সত্যি কথাটাই বেরিয়ে এল সিআর সেভেনের মুখ থেকে। যে দেশে করের যন্ত্রণা নেই সেদেশে যেতে চান। আর দেশটা যে ইংল্যান্ড, সেটাও জানিয়ে দিলেন স্পষ্টভাবে।

গত সোমবার শুনানিতে আদালতে হাজির হয়ে গলা চড়িয়েছেন রোনালদো। কাদেনা এসইআর রেডিওর দাবি এমনই। স্পেনের কর ব্যবস্থার ওপর ভীষণ বিরক্তি প্রকাশ করে আদালতেই তুলনা এনেছেন ইংল্যান্ড বনাম স্পেনের কর ব্যবস্থার।

‘ইংল্যান্ডে থাকতে আমি কখনই এ ধরনের সমস্যায় ভুগিনি। সম্ভব হলে আমি সেখানেই চলে যেতাম। আমার মনে পড়ে মাত্র ১৮ বছর বয়সে যখন আমি ম্যানইউতে খেলেছি, ওরাই আমার কর পরিশোধ করে দিত। ওদের ওখানে এভাবেই চলে। আর স্পেনে করের চেয়েও বেশি টাকা দিয়ে ঝামেলা মুক্ত থাকতে হয়।’ এভাবেই কৌসুলিদের সামনে তুলে ধরেছেন ইংল্যান্ড এবং স্পেনের মধ্যকার কর ব্যবস্থার পার্থক্য।

শেষে যেয়ে আসল কথাটাই বেরিয়ে এসেছে রোনালদোর কণ্ঠ থেকে, ‘আমি এমন দেশেই যেতে চাই, যেখানে আমাকে যতটুকু পরিশোধ করতে হবে ঠিক ততটুকুই পরিশোধ করব।’ দেশটা যে ইংল্যান্ড সেটাও তো রোনালদোর কথা থেকেই বোঝা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT