চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জের হাওরে ইউরেনিয়াম বর্জ্য প্রধানমন্ত্রীকে ভারতের উপহার: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:০৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুনামগঞ্জের হাওরে এলাকায় একদিকে দুর্ভিক্ষের পদধ্বনি অন্যদিকে ইউরেনিয়ামের বিষাক্ত বর্জ্য জনজীবন ও পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। ভারত থেকে আগত এই বর্জ্যর কারণে হাওরের মাছ, পশুপাখি মারা পড়ছে, মানুষের মধ্যে বিপদের অশনি সংকেতকে বৃদ্ধি করছে। এই হলো ভারত সফরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর প্রিয় বন্ধু ভারতের উপহার।

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার আলোচনা্য় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রিজভী আহমেদ বলেন, একদিকে দেশের অভ্যন্তরে চলছে ভয়াবহ নৈরাজ্য। আরেকদিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভারতের কাছে দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। ভারতের পত্রপত্রিকা বলছে চুক্তি, অথচ আওয়ামী লীগ বলছে সমঝোতা। মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত সরকার সবকিছু দিয়ে নিজেদের সাধু ভাবছে। ভারত তার সুযোগ-সুবিধা নিয়ে নিয়েছে। বিনিময়ে পানির বদলে বন্ধু দেশের মানুষকে বিষাক্ত বর্জ্য উপহার দিয়ে মারছে।

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলছে বিএনপি নির্বাচনে যাবে। এই ইস্যুতে রিজভী বলেন, আমরাও বলছি নির্বাচনে যাবে বিএনপি। কিন্তু শেখ হাসিনার অধীনে নয়। শেখ হাসিনার অধীনে কেন নির্বাচনে যাবে বিএনপি? যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, যেখানে জনগণের কোন নিরাপত্তা নেই সেই নির্বাচনে যাবে না বিএনপি। শেখ হাসিনার নির্বাচন হচ্ছে লুঠপাটের নির্বাচন, শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে লুঠপাটের গণতন্ত্র।

তিনি বলেন, অনেক লুঠপাট করেছেন। দুর্নীতির আখড়া বসিয়েছেন। অনেক দেশের শাসকরা সামান্য দুর্নীতি করেও আত্মহত্যা করেন। অথচ এই সরকারের মন্ত্রী এমপিরা সবকিছু লুঠ করেও নির্লজ্জ হাসে। অস্বীকার করে।।লজ্জা বলতে কিছু নেই।

রিজভী বলেন, ভয়ংকর এক রক্তচোষা সরকরের অধীনে আজ দেশ। মানুষ নিরাপদে নেই। এরকম ভয়ংকর সরকার কোন দেশে নেই বলে দাবি করেন রিজভী আহমেদ।।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-রুহুল কবির রিজভীরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষার সময় ইকনকে চাকরি করতে হবে না: শিক্ষামন্ত্রী

জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT