চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে প্রশংসিত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বব্যাপী প্রশংসিত বাংলাদেশ। সেই প্রশংসার মুকুটে আরো একটি পালক যোগ হয়েছে সম্প্রতি। আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের সমন্বিত মিশনে যোগ দিয়ে আফ্রিকার দেশ সুদানের শিক্ষাক্ষেত্রে ভূমিকা রেখে প্রশংসিত হয়েছে বাংলাদেশ ফোর্স রিজার্ভ কোম্পানি (বিএএনএফআরসি)।

ওয়েস্ট দারফুর ‍নিউজ বুলেটিন জানায়, জাতিসংঘের এই সমন্বিত মিশনের সৈন্যরা পশ্চিম সুদানে গৃহযুদ্ধ দমনের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য কাজ করছেন। সেখানকার শিক্ষার্থীদের জন্যও কাজ করছেন তারা। স্কুলগুলোতে শিক্ষা উপকরণ বিতরণসহ নানাভাবে সহযোগিতা করছেন।

ব্যবহৃত জিনিস থেকে পশ্চিম সুদানের দারফুরের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাযুক্ত বেঞ্চ তৈরি করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি সৈন্যরা। ব্যবহৃত কাঠের পুরনো বাক্সসহ অন্যান্য জিনিসপত্র পুনঃপ্রক্রিয়াজাত করে দারফুরে ই১ রিয়াদ ভিত্তিক ‍বালক ও বালিকা বিদ্যালয়ের জন্য তারা বেঞ্চ তৈরি করেছেন।

শিক্ষার্থীদের জন্য তৈরি বেঞ্চ

সম্প্রতি এই দুটি বিদ্যালয়ে এসব বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র ও খেলার উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণ শিক্ষার্থীদের সহায়ক পরিবেশ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে মিশনের পশ্চিমাঞ্চল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিয়াশো হাগোস সেয়ুম বিএএনএফআরসি’র এই উদ্ভাবনী কাজের প্রশংসা করে বলেন, তাদের এই উদ্যোগ স্থানীয়দের সঙ্গে কাজ করতে এবং তাদের মন জয় করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিএএনএফআরসি’র কন্টিনজেন্ট কমান্ডার লে. কর্নেল তানভীর চৌধুরী এই উদ্ভাবনী কাজের বর্ণনা দেন। তিনি বলেন, যখন প্রথমবার এসব বিদ্যালয় পরিদর্শনে আসি তখন বুঝতে পারি আমরা শিক্ষার্থীদের উপকরণ দিচ্ছি, কিন্তু তাদের বসার চেয়ারই নেই। তখনই কাঠের বাক্সগুলো পুনঃপ্রক্রিয়া করার চিন্তা মাথায় আসে।

Reneta

তিনি বলেন, আমাদের সঙ্গে মিস্ত্রি না থাকায় প্রথমদিকে আমাদের জন্য কষ্টকর ছিল। আসবাবপত্রগুলো ভালো হচ্ছিল না। কিন্তু দ্বিতীয় ও তৃতীয়বার আমরা সফল হই।

অনুষ্ঠানে আগত অতিথিরা স্থানীয়ভাবে সহজলভ্য জিনিসপত্র এসব আসবাবপত্র তৈরির এই উদ্যোগের প্রশংসা করেন। বিচ্ছিন্ন শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার জন্য জাতিসংঘের মিশনকে ধন্যবাদ জানান।

খোলার উপকরণ দেয়া হয় শিক্ষার্থীদের

ই১ রিয়াদ ভিত্তিক ‍ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামিরা মুসা বলেন, এসব বিদ্যালয় মূলত বিচ্ছিন্ন লোকদের সন্তানদের জন্য, এদের অনেকেই আবার এতিম। তাদের সত্যিই সহায়তা প্রয়োজন। সঠিক জায়গায় আপনারা সহযোগিতা করছেন এবং তা অবশ্যই প্রশংসনীয়।

বালক বিদ্যালয়ের অধ্যক্ষও একই কথা বলেন। গত সেপ্টেম্বরেও তিনি ৩শ ছাত্রের জন্য খেলার সামগ্রীসহ অন্যান্য সামগ্রী গ্রহণ করেন।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী আদম আহমেদ জাতিসংঘের মিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমাদের জন্য শিক্ষা যে আমরা যা ব্যবহার করি তাও ফেলনার নয়, এগুলোও আগামীতে কোন না কোনভাবে কাজে লাগতে পারে। তিনি অন্যান্য বিদ্যালয়েও এই প্রক্রিয়ায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ মিশনসুদান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্র-শিক্ষকের খেয়ালে মজলেন দর্শক

পরবর্তী

সরোদে মোহিত সংগীত প্রিয় মানুষেরা

পরবর্তী

সরোদে মোহিত সংগীত প্রিয় মানুষেরা

মধ্য রাতে বাঁশি-তানপুরায় আচ্ছন্নতা

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT