আন্তর্জাতিক

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাসা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাসা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার

সুদানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে সামরিক গোয়েন্দা সংস্থা। গতকাল বিচার বিভাগীয় একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

তার বিরুদ্ধে অর্থ পাচার বিষয়ে তদন্ত করা হচ্ছে জানিয়েছেন প্রসিকিউটররা। ওমর আল বশিরের বাসভবন থেকে ইউরো, ডলার ও সুদানি টাকাসহ ১৩ কোটি ডলার মূল্যমানের অর্থ উদ্ধার করা হয়েছে।

টানা ৩০ বছর ক্ষমতায় থাকা ওমর আল-বশিরকে গত ১১ এপ্রিল ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।

একই সঙ্গে তিন মাসের জরুরি ব্যবস্থাও জারি করা হয়েছে। তারা ঘোষণা দিয়েছে, দুই বছরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

বিষয়:ওমর আল বশির সুদানের প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…