চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুখের গোপন চাবিকাঠি যে ভিটামিন ও মিনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন ক্ষমতা অনেকটাই নির্ভর করে খাবারের ওপরে। যৌন ইচ্ছা জাগাতে এবং যৌন কর্মের জন্য এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন সঠিকভাবে নির্গত হওয়া জরুরী। কিন্তু কিছু ভিটামিন এবং মিনারেলের অভাব থাকলে যৌন ক্ষমতা কমে যায়। ভিটামিন ও মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে এন্ড্রোক্রাইন সিস্টেম ঠিক থাকে। ফলে শরীরে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন উৎপাদনের মাধ্যমে লিবিডো বৃদ্ধি পায়।

জেনে নিন যৌন ক্ষমতা বাড়ায় এমন কিছু ভিটামিন ও মিনারেল সম্পর্কে।

ভিটামিন এ: টেস্টোস্টেরন এর মতো সেক্স হরমোন প্রোডাকশনের জন্য ভিটামিন এ খুবই জরুরী। চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণের পাশাপাশি বেশ কিছু খাবার থেকেও ভিটামিন এ গ্রহণ করা যায়। কলিজা, ডিম, ডেইরি, মাছ, মাংস, গাঢ় সবুজ শাক সবজি, হলুদ ও কমলা ফল ইত্যাদিতে প্রচুর ভিটামিন-এ আছে।

Banglabid

ম্যাগনেসিয়াম: ম্যাগনেসিয়াম মিনারেলটি ঘুমে সহায়ক। পাশাপাশি যৌন ক্ষমতা বাড়াতেও এর জুড়ি নেই। বাদাম, বীজ, ব্রাউন রাইস, হোল গ্রেইন, ডিম, কোকো এবং গাঢ় সবুজ শাক সবজিতে প্রচুর ম্যাগনেসিয়াম আছে।

সেলেনিয়াম: লিবিডো বাড়াতে সেলেনিয়াম মিনারেলটিও খুব কার্যকরী। প্রচুর পরিমাণে সেলেনিয়াম আছে ব্রাজিল নাটে। একটা খেলেই সারাদিনের চাহিদা মিটবে। এছাড়াও ব্রোকলি, মাশরুম, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন এবং সামুদ্রিক মাছে প্রচুর সেলেনিয়াম আছে।

জিংক: ভেজিটেরিয়ানদের সাধারণত জিংক এর অভাব হয়ে থাকে। জিংক এর অভাবে যৌন ক্ষমতা কমে যায়। হোল গ্রেইন, লাল মাংস, সি ফুড, ডিম এবং পনিরে প্রচুর জিংক আছে।

Reneta

ভিটামিন সি: সর্দি-কাশি কমাতে সহায়ক ভিটামিন সি। পাশাপাশি যৌন ক্ষমতা বাড়াতেও ভিটামিন সি এর জুড়ি নেই। এছাড়াও ভিটামিন সি ফাটিলিটি বাড়ায়। সাপ্লিমেন্ট এর পাশাপাশি সব সবজি এবং ফলে ভিটামিন সি থাকে। বিশেষ করে টক ফল, বেরি, মরিচ, কিউয়ি এবং সবুজ শাকে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে।

ভিটামিন ই: এনার্জি এবং স্ট্যামিনা বাড়াতে ভিটামিন ই কার্যকরী। পাশাপাশি সুস্থ যৌন জীবনের জন্যও ভিটামিন ই জরুরী। তৈলাক্ত মাছ, মার্জারিন, ডেইরি, কলিজা এবং ডিমে প্রচুর ভিটামিন ই থাকে।

বি ভিটামিন: যৌন স্বাস্থ্য ঠিক রাখতে হলে ভিটামিন বি১২, বায়োটিন এবং নায়াসিন গ্রহণ করতে হবে সঠিক পরিমাণে। ব্রাউন রাইস, হোল গ্রেইন রুটি, সি ফুড, মুরগির মাংস, বাদাম, ডিম এবং সবুজ শাকে প্রচুর ভিটামিন বি পাওয়া যায়।

আয়রন: প্রতিদিনের এনার্জি ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন। এছাড়াও যৌন উত্তেজনা সৃষ্টি এবং অর্গাজমের জন্যও শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকা জরুরী। লাল মাংস, হোল মিল ব্রেড, ডিমের কুসুম, সবুজ সবজি এবং ড্রাইড ফ্রুটে প্রচুর আয়রন আছে।

ক্যালসিয়াম: ক্যালসিয়াম হাড়কে সুস্থ রাখে। সেই সাথে বেডরুমের পারফরমেন্স বাড়াতেও সহায়তা করে। দুধ, দই, পনির, সবুজ সবজি এবং কমলায় প্রচুর ক্যালসিয়াম আছে।

ফসফরাস: ফসফরাস মিনারেলটি লিবিডো বাড়াতে সহায়ক। ডেইরি, ইস্ট, সয়াবিন, বাদাম, হোল গ্রেইন, ডিম, পোল্ট্রি, মাংস এবং মাছে প্রচুর ফসফরাস উপস্থিত থাকে। এক্সপ্রেস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটসম্যান মাশরাফীতে আরেকটি স্মরণীয় জয়

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে জনমত গঠনে বিদেশি কূটনীতিকদের ভূমিকা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে জনমত গঠনে বিদেশি কূটনীতিকদের ভূমিকা

চ্যানেল আই অনলাইন- বারী সিদ্দিকীর শোকবই

শোক বইয়ে অমর বারী সিদ্দিকী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT