চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটসম্যান মাশরাফীতে আরেকটি স্মরণীয় জয়

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৪:৫১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাসির হোসেন ও সাব্বির রহমানের শতরানের জুটির পর শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: শেষ দুই ওভারে দরকার ২০। আগের ম্যাচে শুরুতে ঝড় তোলা মাশরাফী এদিন শেষে। ১৯তম ওভারে সোহেল তানভীরকে কাউকর্নারের উপর দিয়ে প্রথম বলেই ছয়। এই ওভার থেকে আসে ১১। শেষ ওভারে দরকার ৯। ব্রেসনানের কাছ থেকে  মাশরাফী সেটাও নিয়ে নিলেন। সেই সঙ্গে ১০ বলে ১৭ রানে অপরাজিত থেকে ৪ উইকেটে দলকে জিতিয়ে আনেন।

অনেক ক্রিকেট বিশ্লেষকই বলে থাকেন, ইনজুরিতে না পড়লে মাশরাফী হতে পারতেন সেরা অলরাউন্ডারদের একজন। মাঝে মাঝে ব্যাট হাতে কিংবদন্তি পেসার সেটি মনেও করিয়ে দেন। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে টানা দুই ম্যাচে দুটি স্মরণীয় ইনিংস খেললেন নড়াইল এক্সপ্রেস। আগের দিন ১৭ বলে করেছিলেন ৪২।

রংপুরের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। সেটি জিতে তৃতীয় স্থানে থাকা কুমিল্লাকে ধরে ফেলল দলটি।

Banglabid

প্রথমে ব্যাট করে বাবর আজম ও সাব্বির রহমানের ব্যাটে রংপুরকে ১৭৪ রানের টার্গেট দেয় নাসিরের সিলেট। শুরুটা অবশ্য ভালো হয়নি। ৫০ রানের ঘরেই ৩ উইকেট হারায় তারা। ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম ও টাইগার তারকা সাব্বির রহমান। ৩৭ বলে ৫৩ রান করে রানআউট হন বাবর। সমান বলে ৪৪ রান করে মাশরাফীর বলে বোল্ড হন সাব্বির।

অন্যদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার করেন ২৬ রান। এছাড়া শেষদিকে হুইটলি ১৭ ও টিম ব্রেসনান ১৬ রান করলে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের স্কোর পায় সিলেট।

রংপুরের সবচেয়ে সফল বোলার নাজমুল ইসলাম। নিয়েছেন তিন উইকেট।

Reneta

রংপুরকে আটকাতে নেমে কথা রাখেন সোহেল তানভীর। গতকাল বলেছিলেন প্রতিপক্ষ দলে গেইল, ম্যাককালামের মত বড় নাম থাকলেও নিজের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবেন তাদের আটকাতে। তানভীর প্রথম ওভারে গেইলকে ব্রেসনানের ক্যাচ বানান। এদিন ৩ বলে পাঁচ করতে সক্ষম হন গেইল। ম্যাককালাম রান পাচ্ছেন না। তাই তার পরিবর্তে ওপেনে আসেন জিয়াউর রহমান। হতাশ করেননি। ১৮ বলে ৩৬ করে দলকে পথে রাখার চেষ্টা করে যান।

গেইল কিংবা ম্যাককালামকে কিছুটা ফ্রি করে দিতেই শুরুতে কখনো মাশরাফী কখনো জিয়াউর। আগের ম্যাচে মাশরাফী ১৭ বলে ৪২ করেছিলেন। এদিন জিয়াও নিজেকে উজাড় করে দেন।

পাওয়ার প্লের সময় তাকে দেখে ত্রিশগজের ভেতর অফসাইডে পাঁচজন রাখেন সিলেট কাপ্তান নাসির। বাইরে কেউ নেই। এই সময়ে ত্রিশগজের বাইরে যে দুজন দাঁড়াতে পারবেন, তারা লেগ সাইডে; লংঅন এবং ডিপ মিডউইকেটে। ফিল্ডিং পজিশন দেখে মনে হতেই পারে জিয়া বুঝি লেগসাইডে বড় শট বেশি খেলেন। জিয়া করলেন কী, নাসিরকে বুঝিয়ে দিলেন ওই অফসাইড দিয়েও তিনি রান তুলতে পারেন। স্টাম্পিং হওয়ার আগ পর্যন্ত তার সবকটি শট ওই প্যাকেট ভেদ করে।

ওয়ানডাউনে নেমে ম্যাককালাম এদিন তুলনামূলক বেশি সফল। ৩৮ বলে ৪৩ করেন। বিপিএলে এই মৌসুমে এটাই তার সর্বোচ্চ ইনিংস। আগে এক ম্যাচে করেছিলেন ৩৩।

ম্যাককালাম, জিয়া ফেরার পর মাশরাফীকে নিয়ে বোপারার লড়াই শুরু হয়। আগের দুই ম্যাচে সেট হয়েও বিপদের সময় ফিরে যাওয়া বোপারা এদিনও জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি।

১৭তম ওভারে লংঅনে শুভাগত হোম তানভীরের বলে বোপারার ক্যাচ ছাড়েন। পরের ওভারে রানআউট হয়ে ফিরে যান এই ইংলিশ। যাওয়ার আগে ২৪ বলে ৩৩ করেন। বোপারা ফিরলেও কাপ্তান মাশরাফী ভড়কে যাননি। তাকে যোগ্য সঙ্গ দেন নাহিদুল ইসলাম। ৭ বলে দুই চারে ১৪ করে দলকে জয় এনে দেন। মাশরাফীর ইনিংসে ছিল দুটি বিশাল ছক্কার মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে দুর্বল দল ভাবার কোন কারণ নেই: ওবায়দুল কাদের

পরবর্তী

সুখের গোপন চাবিকাঠি যে ভিটামিন ও মিনারেল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুখের গোপন চাবিকাঠি যে ভিটামিন ও মিনারেল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে জনমত গঠনে বিদেশি কূটনীতিকদের ভূমিকা

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT