আন্তর্জাতিক

সুইস ব্যাংকের ১৮ হাজার একাউন্টের তথ্য ফাঁস

Credit Suisse ব্যাংকের লোগো ও সেবা সম্পর্কিত চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

Credit Suisse ব্যাংকের লোগো ও ব্যাংকিং সেবা সম্পর্কিত চিত্র, ব্যাংকের ব্র্যান্ডিং ও পরিচিতি বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুইস ব্যাংকের প্রায় ১৮ হাজার একাউন্টের তথ্য ফাঁস হবার দাবি করা হয়েছে। অর্গানাইজড ক্রাইম এন্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) নামে একটি গণমাধ্যম দলের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রোববার এএফপি’র প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ‘ক্রেডিট সুইস’তে বিশ্বের বিভিন্ন দেশের অপরাধী, স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘনকারীদের একাউন্টে ৮ বিলিয়ন ইউএস ডলারেরও বেশি অর্থ রয়েছে।

তবে ক্রেডিট সুইস এসব অভিযোগ ও পরোক্ষ ইঙ্গিতকে অস্বীকার করেছে। একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইস্যুকৃত অনেক একাউন্ট ঐতিহাসিক, এর মধ্যে কিছু আবার ৭০ বছরেও পুরোনো।

ওসিসিআরপি সাংবদিকদের একটি অলাভজনক গ্রুপটি এক বছর আগে অজ্ঞাত সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জার্মান সংবাদপত্রের করা প্রতিবেদনের উপর ভিত্তি করে‘সুইস সিক্রেট’র অনুসন্ধান শুরু করেন।

একাউন্টধারীদের মধ্যে ইয়েমেনি স্পাই, আজারবাইজান প্রশাসকের ছেলে, পাকিস্তানি জেনারেল, সার্বিয়ান ড্রাগ ডিলার, ভেনে ভেনেজুয়েলার আমলারা রয়েছেন। বিভিন্ন গণমাধ্যম ওইসব একাউন্টের তথ্য বিশ্লেষন করে সংবাদ প্রকাশ করতে শুরু করেছে।

এটিকে সুইস ব্যাংক থেকে তথ্য ফাঁস হবার অন্যতম বিশাল নজির বলছে ওসিসিআরপি।

 

 

 

বিষয়:আজারবাইজান ইয়েমেন ভেনেজুয়েলা সুইজারল্যান্ড সুইস ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…