সুইজারল্যান্ড পছন্দ নয় নিরোর, হতাশ ফেদেরার

A man outdoors looking at his phone in a mountainous area and an older man indoors working on a laptop. Channel i News – চ্যানেল আই নিউজ
রবার্ট ডি নিরোকে ফোন করেছেন রজার ফেদেরার। জিজ্ঞেস করছেন, তার পাঠানো প্রমোশনাল ট্যুরিজম ফিল্মটি রবার্ট ডি নিরো দেখেছেন কিনা। উত্তরে নিরো বলেছেন, তিনি দেখেছেন। তবে তার পছন্দ হয়নি। তবে এই ঘটনাটি বাস্তবে ঘটেনি, ঘটেছে একটি বিজ্ঞাপনে।
এটি সুইজারল্যান্ড ট্যুরিজমের একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখা যায় টেনিস তারকা রজার ফেদেরার নির্মাতা রবার্ট ডি নিরোকে একটি সিনেমা নির্মাণের জন্য সুইজারল্যান্ডে আমন্ত্রণ জানাচ্ছেন।
সুইজারল্যান্ড ট্যুরিজমের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রজার ফেদেরার। বিজ্ঞাপনে তাই সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের নানা চিত্র তুলে ধরা হয়েছে।
ট্যুরিজম ফিল্ম পাঠিয়েও রবার্ট ডি নিরোর মন জয় করতে না পেরে বেশ হতাশ হতে দেখা যায় ফেদেরারকে। কিন্তু রবার্ট ডি নিরো জানান, সুইজারল্যান্ড অনেক বেশি ‘পারফেক্ট’। সেখানের মানুষেরাও অনেক বেশি ভাল। নিরো যেহেতু ডার্ক ক্রাইম থ্রিলার নিয়ে কাজ করেন, তাই তিনি সুইজারল্যান্ডে কোনও ড্রামা খুঁজে পান না।
রবার্ট ডি নিরোকে অবশ্য ফেদেরারকে একটি পরামর্শ দিয়েছেন। তিনি টম হ্যাঙ্কসের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন ফেদেরারকে। উত্তরে অবশ্য বেশ অবাক হয়ে ফেদেরার জিজ্ঞেস করেন, ‘কে?’
রবার্ট ডি নিরো বর্তমানে কাজ করছেন ‘ক্যান্ডারবারি গ্লাস’, ‘ওয়াশ মি ইন দ্য রিভার’ এবং ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাগুলো নিয়ে।






